সই জাল কাণ্ডে এবার মমতার কালীঘাটের বাড়িতে সিআইডি! তদন্তে এবার কালীঘাটের তৃণমূল কার্যালয়
সূত্রের খবর, সই জালিয়াতি মামলার তদন্তে ওই কার্যালয়ে তল্লাশি চালাতে চান সিআইডি আধিকারিকরা
Truth of Bengal: সই জাল কাণ্ডে এবার কালীঘাটে তৃণমূলের মূল কার্যালয়ে পৌঁছল সিআইডি। মঙ্গলবার দুপুরে ৩০ বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সঙ্গে যুক্ত দলীয় কার্যালয়ে যান তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, সই জালিয়াতি মামলার তদন্তে ওই কার্যালয়ে তল্লাশি চালাতে চান সিআইডি আধিকারিকরা।
গত কয়েকদিন ধরেই সই জাল কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ইস্যুকে কেন্দ্র করেই তৃণমূলের অন্দরে ভাঙন আরও প্রকট হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। বিধায়ক-সাংসদদের একাংশের বিদ্রোহ এবং দলীয় নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এল কালীঘাটের তৃণমূল কার্যালয়।
সিআইডি সূত্রে খবর, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের জবাবে অভিষেক জানান, ৩০ বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটে তৃণমূলের মূল কার্যালয়েই বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল। সেই বয়ানের ভিত্তিতেই তদন্তকারীরা ওই কার্যালয়ে তল্লাশি চালাতে চাইছেন বলে জানা গিয়েছে।





