কলকাতারাজ্যের খবর

আর জি করে হামলার জেরে জখম ১৫ জন, গ্রেফতার ৯

15 injured, 9 arrested due to RG Kar attack

Truth Of Bengal: আরজি করে হামলার ঘটনার ধরপাকড়। এই ঘটনায় জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৯ জন।

১৫ ই আগস্ট এর মধ্যরাতে দুষ্কৃতীদের অবাধ স্বাধীনতা। জাতীয় পতাকা হাতে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালায় তারা। এমনকি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে দুষ্কৃতী দাপট। সূত্রের খবর,  আন্দোলনকারীদের ভিড়ে মিশে ছিলেন তারা। এমনকি জরুরি বিভাগে ভাঙ্গা হয়েছে অক্সিজেন পাইপ ভেন্টিলেটর।

এমনকি নষ্ট করা হয়েছে লক্ষ লক্ষ টাকার ওষুধ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত জরুরি বিভাগ। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য ‘মেয়েরা রাত দখল কর’ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল প্রথমে শহরে তিন জায়গায়। তবে সেই ডাকে কার্যত সাড়া দিয়েছিল গোটা বাংলা।

আর সেই ছবি দেখে গোটা রাজ্য তথা সারা দেশ। এই কর্মসূচি চলাকালীন বুধবার মাঝরাতে আর জি করে হামলা চালায় এক দল বহিরাগত দুষ্কৃতীরা। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ আর জি করের দিকে যখন মেয়েরা ‘রাত দখলের’ কর্মসূচি মিছিল নিয়ে এগোচ্ছিল ঠিক সেই সময় একদল ব্যক্তি আর জি করের জরুরি বিভাগে কার্যত তাণ্ডব চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বহিরাগতদের হাতে লাঠি ও রড ছিল।

এমনকি তারা জরুরী বিভাগের বাইরে কলাপসিবল গেট ও ভেঙে দেয়। তারপরেই তারা হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে চারিদিক তছনছ করে ফেলে। হামলাকারীতে প্রথম নিশানাই ছিল জরুরী বিভাগ। তারা হাতের সামনে যা পেয়েছিল তাই ভেঙেছে। কিন্তু জরুরী বিভাগে চার তলায় যে সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেখানে হামলাকারীরা গিয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।