কলকাতারাজ্যের খবর

অক্ষত আছে সেমিনার রুম, গুজব ছড়াবেন না, প্রয়োজনে নেওয়া হবে ব্যবস্থা: কলকাতা পুলিশ

Seminar room intact, don't spread rumours, action will be taken if necessary: ​​Kolkata Police

Truth Of Bengal: স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য ‘মেয়েরা রাত দখল কর’ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল প্রথমে শহরে তিন জায়গায়। তবে সেই ডাকে কার্যত সাড়া দিয়েছিল গোটা বাংলা। আর সেই ছবি দেখে গোটা রাজ্য তথা সারা দেশ। আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে ও খুনের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে এই সব ঘটনার মধ্যে একটি গুজব ছড়িয়েছে সমাজ মাধ্যমে। আর জি করের সেমিনার রুম পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এই খবরটি যে সম্পূর্ণ ভুল। সেই বিষয়ে কলকাতা পুলিসের তরফ থেকে জানান হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই তথ্যটি জানিয়েছে কলকাতা পুলিস। এছাড়া বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে ‘ভাঙচুরের’ দাবি এবং ভিডিয়ো সম্বলিত একটি পোস্ট শেয়ার করে লেখা হয়, “অপরাধ সেমিনার রুমে হয়েছিল। আর সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। যাচাই না করা খবর ছড়াবেন না। আমরা গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি।”

প্রসঙ্গত, এই কর্মসূচি চলাকালীন বুধবার মাঝরাতে আর জি করে হামলা চালায় এক দল বহিরাগত দুষ্কৃতীরা। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ আর জি করের দিকে যখন মেয়েরা ‘রাত দখলের’ কর্মসূচি মিছিল নিয়ে এগোচ্ছিল ঠিক সেই সময় একদল ব্যক্তি আর জি করের জরুরি বিভাগে কার্যত তাণ্ডব চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বহিরাগতদের হাতে লাঠি ও রড ছিল। এমনকি তারা জরুরী বিভাগের বাইরে কলাপসিবল গেট ও ভেঙে দেয়। তারপরেই তারা হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে চারিদিক তছনছ করে ফেলে। হামলাকারীতে প্রথম নিশানাই ছিল জরুরী বিভাগ। তারা হাতের সামনে যা পেয়েছিল তাই ভেঙেছে। কিন্তু জরুরী বিভাগে চার তলায় যে সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেখানে হামলাকারীরা গিয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।

এমনকি হামলাকারীরা জরুরী বিভাগের এইচ সি সি ইউ তেও ভাঙচুর চালায়। সেখানে থাকা সমস্ত ওষুধ ও ইনজেকশন গুলি মাটিতে ফেলে নষ্ট করে দেয় তারা। উল্লেখ্য, এই ঘটনায় বেশ আহত হয়েছে আন্দোলনকারী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীরা। এই ঘটনা পরিপেক্ষিতে নামানো হয় র‍্যাফ।

Related Articles