দেশ

সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ কর্নাটকে, SBI ও PNB-র সঙ্গে সমস্ত লেনদেন স্থগিত 

In Karnataka, all transactions with SBI and PNB have been suspended over allegations of misappropriation of government funds

Truth Of Bengal: কর্নাটকে ব্যাংক গুলির ওপর বিশেষ পদক্ষেপ জারি করলো কর্ণাটক সরকার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সমস্থ লেনদেন স্থগিত করার নির্দেশ। কর্নাটকের অর্থমন্তকের জারি করা নির্দেশে বলা হয়েছে রাজ্যের যে সমস্থ বিভাগের ওই ব্যাংক গুলির সঙ্গে তাদের একাউন্ট, তারা জেনো অবিলম্বে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে এবং তাদের টাকা গুলো যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করে।

কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং অর্থ সচিব পিসি জাফারের জারি করা নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বিভাগ, পাবলিক এন্টারপ্রাইজ, কর্পোরেশন, স্থানীয় সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের একাউন্ট বন্ধ করতে হবে এস বি আই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। তাছাড়াও ব্যাংকগুলিতে অতিরিক্ত বিনিয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এইসব প্রতিষ্ঠানগুলিতে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগেও এই প্রতিষ্ঠানগুলোতে সতর্কতা করা হলেও কোন সমাধান পাওয়া যায়নি। এই কারণে কর্ণাটক সরকার এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছেন । যা কর্ণাটক সরকারের তহবিল অপব্যবহার মোকাবেলায় কতটা তৎপর সেই দিক তুলে ধরে।

Related Articles