সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! রাজ্যে বাড়ছে মদের দাম! জানুন কোন মদের কত দাম?
Bad news for music lovers! The price of alcohol is increasing in the state! Know how much alcohol costs?

The Truth Of Bengal : সদ্য নতুন বাজেট পেশ হয়েছে কেন্দ্রে। তার পরই রাজ্যে বাড়ছে মদের দাম। এই আবহে পুজোর আগেই মাথায় হাত পড়বে সুরাপ্রেমীদের। সূত্রের খবর, বিয়ার ও বিদেশি মদের দাম বাড়ছে। ফলে স্বাভাবিকভাবেই পকেটে টান পড়তে চলেছে সুরাপ্রেমীদের। চলতি বছরে অগাস্টের মাঝামাঝি থেকেই দাম বাড়াতে চলেছে আবগারি দফতর। আবগারি শুল্ক বাড়ানোর জন্যই মূলত দাম বাড়বে মদের। সূত্রের খবর, আবগারি শুল্ক বাড়ানো হবে ন্যূনতম ২০ টাকা। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের ওপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর। আবগারি শুল্ক বাড়ানোর পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চার এমনটাই জানা যাচ্ছে। আর শুধুমাত্র এই কারনের জন্যই আগামী দিনে বিয়ার ও বিদেশি মদের দাম বাড়ছে রাজ্যে। আগস্টের মাঝ বরাবর রাজ্যে বাড়বে মদের দাম। West Bengal State Beverages Corporation বিয়ার, India Made Foreign Liquor বা দেশে তৈরি বিদেশি মদ ও Foreign Liquor বা বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছে। জমা করা বিডগুলি খোলা হবে আগামী ২৯ জুলাই। এরপর ১৪ আগস্ট থেকে রাজ্যে নতুন দাম কার্যকর করা হবে।
রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়া মেড ফরেন লিকার এবং বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে পশ্চিমবঙ্গে। এদিকে দেশি মদের দাম বোতল পিছু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এই আবহে ২৬ জুলাইয়ের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছিল। ২৯ জুলাই সেই সংক্রান্ত বিড খোলা হবে।
প্রসঙ্গত, মদ বিক্রি করেই লক্ষিলাভ নবান্নের। কারন, রাজ্যের আবগারি দফতরের তথ্য বলছে, গত অর্থবর্ষে মদ বিক্রি করেই রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে রাজ্য সরকার। ১৮ হাজার কোটি টাকা এসেছে শুধু মদ থেকেই। আর সেখানে সব চেয়ে বেশি আয় হয় বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় এবার দ্বিগুণ করতে চায় রাজ্য। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। শুধুমাত্র বিয়ার ও বিদেশে প্রস্তুতকারক মদের ওপরই আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






