রাজ্যের খবর

লিভার ক্যান্সার নিয়ে গবেষণা, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শর্মি

Sharmi is going to the University of Melbourne, researching liver cancer

The Truth of Bengal: লিভার ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় নতুন কিছু করতে বিদেশে গবেষণার সুযোগ পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সরদার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় তাঁকে সুযোগ দিয়েছে গবেষণার। লিভার ক্যান্সারের মতো বিষয় নিয়ে গবেষণা করে নতুন করতে চান উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর ২৭-এর শর্মি সরদার। বিদেশে এত বড় সুযোগ পেয়ে খুশি তিনি।

বহুদিন ধরে দেখা স্বপ্ন বাস্তব হতে চলেছে। গবেষণার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সরদার। অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার কৃতি ছাত্রী। লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি। শর্মীর আশা, গবেষণায় একদিন সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতী গবেষকের। সেই লক্ষ্যে এবার তিনি যেতে চলেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন। সেখানে লিভার ক্যান্সারের বিষয় নিয়ে গবেষণা করে নতুন করতে চান।

উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর ২৭-এর শর্মি সরদারের গবেষণায় আলাদা কিছু করার ইচ্ছে ছিল বরাবরই। এরমধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন। বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা তাঁর দীর্ঘদিনের আশা। সেইমতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি। তাতে সাড়া মিলেছে। এবার বিশ্বের অন্যতম নামি এই বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যুক্ত হতে চলেছেন শর্মি।

মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় আরও কিভাবে দিশা পাওয়া যায়–  সেই চেষ্টা করতে চান তিনি। চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে। তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন। তার আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। এলাকাবাসীর পাশাপাশি খুশি পরিবারের লোকজন।

Related Articles