খেলা

প্রথম স্থান হাতছাড়া নীরজের , পারলেন না কিশোর জেনাও

The first place was missed by Neeraj, Kishore could not know

The Truth Of Bengal : নীরজ মানেই চ্যাম্পিয়ন । না ! এবার হল না । তা  বলে লক্ষ ভ্রষ্ট নন নীরজ ।‌ প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নিজের এবং ক্রীড়াপ্রেমীদের একেবারে অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। তাঁকে নিয়ে সোনার স্বপ্ন দেখতে অভ্যস্ত দেশবাসী । তবে এবার জাকুব ভাদলেচের কাছে পেরে উঠলেন না নীরজ । মাত্র ২ সেন্টিমিটারের ব্যবধানে প্রথম হলেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ । এদিন ৮৮.৩৮ মিটার দূরত্বে জাভলিন ছুঁড়ে প্রথম হন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ।

দ্বিতীয় হন নীরজ , তিনি ফাইনাল রাউন্ডে জ্যাভলিন ছুড়লেন ৮৮.৩৬ মিটার। নীরজের সঙ্গে এই দোহাতে নেমেছিলেন কিশোর জেনাও তিনি এদিন ৭৬.৩১ মিটার দূরত্বে ছোড়েন জ্যাভলিন । ১০ জনের এই মিটে নবম হয়েছেন ভারতের কিশোর জেনা। আর নীরজ হয়েছেন দ্বিতীয়। এ দিন প্রথমে নীরজ ফাউল করেন দ্বিতীয় থ্রোতে তিনি ৮৬.২৪ মিটার দূরত্বে ছোড়েন বর্শা , তারপর আরেকটু কমে গিয়েছিল দূরত্ব , পঞ্চম থ্রোতে ৮২.২৮ মিটার দূরত্বে ছোড়েন জ্যাভলিন । শেষ থ্রোতে ৮৮.৩৬ মিটার দূরত্বে ছোড়েন জ্যাভলিন।

দোহাতে প্রথম হতে না পারলেও নীরজ চোপড়া আশাহত হচ্ছেন না , কারণ এরপর জুলাই মাসের রয়েছে অলিম্পিক্স । ফের তিনি প্যারিস অলিম্পিক্সে নামবেন এবং সোনা জয়ের চেষ্টা করবেন। তবে তার আগে ১২ই মে থেকে ভুবনেশ্বরে হতে চলেছে ফেডারেশন কাপ সেই ফেডারেশন কাপে অংশগ্রহণ করবেন নীরজ। দেশের মাটিতে তিন বছর পর হতে চলেছে এই টুর্নামেন্ট। অলিম্পিক্সের আগে দেশের মাটিতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজেকে আরও একবার প্রতিযোগিতার মুখোমুখি করতে চাইছেন নীরজ। নীরজ চোপড়ার শুধুমাত্র প্রথম হাওয়ায় লক্ষ্য নয় সেই সঙ্গে তিনি ৯০ মিটার দূরত্বে জাবলিন ছুড়তে চান। প্যারিস অলিম্পিক্সে তার সেই স্বপ্ন পুরন হবে বলেই আশাবাদী নীরজ।

 

 

Related Articles