রাজ্যের খবর
পান্ডুয়ায় ভোটের আগে আগ্নেয়া*স্ত্র উদ্ধার, ভয়ে কাঁটা এলাকাবাসী
Firearms were recovered before the election in Pandua, the residents were afraid

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ।তাদের কাছে উদ্ধার হয় একটি দেশি বন্দুক, দুই রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে পান্ডুয়ার খন্যান পূর্বপাড়া এলাকা থেকে শেখ চাঁদু, শেখ মিলন ও শেখ মনিরুল তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত। তিনজনেরই বাড়ি পান্ডুয়ার এলাকায়।
গতকাল রাত্রে পুলিশের টহলরত ভ্যান তিন দুষ্কৃতীকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে ,এরপরে পুলিশের সন্দেহ হওয়ায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তিনজনের বিরুদ্ধে এর আগেও দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ।






