রাজ্যের খবর

বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের! নেপথ্যে কি কারন?

Jumping from the sand bridge to the Ganges youth! What is the reason behind?

The Truth Of Bengal : বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করল এক যুবক। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা যায়, প্রতেক দিনের মত বুধবারও এলাকার সাধারন মানুষ প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন। প্রাতঃভ্রমণকারীরা যখন বালি ব্রিজের উপরে প্রাত ভ্রমন করেন সেই সময় এক যুবক কে বাইকের মধ্যে বসে থাকতে দেখেন। এরপর কিছুক্ষন পরে তাদের নজরে আসে কিছুটা দূরে ওই যুবকটি বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দেন।

ঘটনাটি দেখে প্রাতঃভ্রমণকারীরা তৎক্ষনাত বালি থানার পুলিশকে খবর দেয়। কিছুক্ষনের মধ্যেই বালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই ব্যক্তি নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

Related Articles