ফের রক্তাক্ত কাশ্মীর উপত্যকা! জঙ্গিদের গুলিতে নিহত ১ শ্রমিক
migrant worker was shot dead by militants

The Truth of Bengal: ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। জঙ্গিদের গুলিতে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের। গুরুতর জখম নিহত পরিযায়ী শ্রমিকের এক সঙ্গীও। নিহত শ্রমিক বিহারের বাসিন্দা জানা যাচ্ছে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়। ফের রক্তাক্ত জম্মুও কাশ্মীর। উপত্যকায় জঙ্গীদের গুলিতে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের।
বুধবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় দুই শ্রমিকের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। রাজা শাহ নামে বিহারের ওই যুবকের পেটে ও ঘাড়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। জঙ্গিদের ছোড়া গুলিতে গুরুতর জখম নিহত পরিযায়ী শ্রমিকের সঙ্গী। ঘটনার খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।
জেহাদিদের খোঁজে শুরু করা হয় তল্লাশি অভিযান। এর আগে উপত্যকায় বহুবার জঙ্গিদের ‘টার্গেট’ হয়েছেন পরিযায়ীরা। গত সপ্তাহে কাশ্মীরের সোপিয়ান জেলার পাদপয়ান এলাকায় রঞ্জিত সিং নামে এক পরিযায়ী গাইডকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিহারের শ্রমিকের। ফের জঙ্গিদের গুলিতে মৃত্যু হওয়ায় আতঙ্কে উপত্যাকাবাসী।






