ইডির পর আক্রান্ত এনআইএ, সন্দেশখালির পর এবার ঘটনাস্থল ভূপতিনগর
ED's Sandesh Pardesh NIA, Kauli Bhupunagar

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির পর পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর। তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিল ইডি। আর ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। ভূপতিনগরের একটি বিস্ফোরণের মামলার তদন্তে গিয়ে এনআইএ-এর আধিকারিকেরা হামলার শিকার হন। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে দাবি করছেন তদন্তকারী অফিসাররা।
২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিড়লা গ্রামে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় মৃত্যু হয়েছিল ৩ জনের। সেই নিহতদের মধ্যে একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন যে বাজি তৈরি করার সময় বিস্ফোরণ হতে পারে। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শুরু হয় তদন্ত।
ভোটের মুখে এই মামলার নতুন করে গতি বাড়ে। শনিবার সকালে এনআইএ এর একটি টিম তদন্তের জন্য ওই গ্রামে গেলে ওই টিমকে প্রতিরোধের মুখে পড়তে হয়। এমনই দাবি তদন্তকারী টিমের সদস্যদের। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
ইতিমধ্যেই ভুপতিনগর থানায় FIR করা হয়েছে এন আই এ-র তরফে। ভোর সাড়ে পাঁচটার ঘটনা। স্পটে গিয়ে দুজনকে গ্রেফতার করে আসার সময় এন আই এর গাড়িতে ইট পাটকেল ছোঁড়া হয়। আক্রান্ত হয়ে ভুপতিনগর থানায় যায় এন আই এ টিম।
FREE ACCESS






