শুক্রবার রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক, শনিবার বাহিনী নিয়ে বৈঠক
A special police observer is coming to the state on Friday, a meeting with the force on Saturday

The Truth of Bengal : বাংলার জন্য স্পেশাল পুলিশ অবজারভারের দায়িত্ব পেয়েছেন অনিল কুমার শর্মা। শুক্রবার রাজ্যে আসছেন তিনি। এদিকে রাজ্যে এসেই ২৪ ঘন্টার মধ্যেই জরুরী বৈঠকে বসছেন তিনি। বিএসএফ গেস্ট হাউজে শনিবার বৈঠক। বৈকালে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য কর্তারা।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের নোডাল অফিসার বৈঠকে থাকবেন। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী কিভাবে বন্টন হবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। এখনও পর্যন্ত রাজ্যে এসেছে মাত্র ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও বাহিনী না এলে প্রতিটি বুথে কীভাবে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় কমিশন। শনিবারের বৈঠকে এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এরপর কেন্দ্রীয় বাহিনী কবে রাজ্যে আসবে তা এখনো জানা নেই রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের। অবশ্য কমিশন আগেই বলেছে রাজ্যের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীতে নির্বাচন হবে। কমিশনের আশা প্রথম দফার ভোটের আগেই বাকি বাহিনী পৌঁছে যাবে। কোন বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তার চূড়ান্ত হবে শনিবারের বৈঠকে। সেক্ষেত্রে বুথের শ্রেণীবিন্যাস অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে বলে জানা গিয়েছে।





