মসনদের লড়াই

Lok sabha election 2024: প্রচার সামগ্রী বিক্রি তুঙ্গে, সব দলের ‘জোট’ ব্যবসায়ীদের কাছে

Lok sabha election 2024: Sales of campaign materials soar, to 'alliance' traders of all parties

The Truth Of Bengal: লোকসভা ভোটের ঘণ্টা বেজেছে। প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দল। এখন আবার সব দলের প্রার্থী জোর দেন বর্ণময় প্রচারে। ফলে স্বাভাবিক ভাবেই প্রচারে চাহিদা বাড়ছে পতাকা, হাতপাখা, রিস্ট ব্যান্ড, টুপি, ছাতা, উত্তরীয়, মাস্ক। রাজ্যে তো বড় বাজার আছে। এখন আবার ভিনরাজ্য থেকে আসছেন ক্রেতারা। লক্ষ্মীলাভ হচ্ছে ব্যবসায়ীদের।

ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। পথে নেমে পড়েছেন সব দলের প্রার্থী। এখন আবার শুধু মিটিং-মিছিল নয়, সব দলের প্রার্থী জোর দেন বর্ণময় প্রচারে। ফলে স্বাভাবিক ভাবেই প্রচারে চাহিদা বাড়ছে পতাকা, হাতপাখা, রিস্ট ব্যান্ড, টুপি, ছাতা, উত্তরীয়, মাস্ক। রাজ্যে তো বিরাট চাহিদা আছে। এখন আবার ভিনরাজ্য থেকে আসছেন ক্রেতারা। লক্ষ্মীলাভ হচ্ছে ব্যবসায়ীদের। প্রতিবার ভোটের সময় দেখা যায় সাধারণত বিভিন্ন দলের পতাকার চাহিদা থাকে তুঙ্গে। তবে এবার লোকসভা নির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে, পতাকা ছাড়া অন্য নানা জিনিসের চাহিদা বেড়েছে। এখন সবে প্রচার শুরু। দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়বে প্রচারের ঝাঁজ। তখন আরও তুঙ্গে উঠবে এই ধরনের জিনিসের। ব্যবসায়ীরা এখনই তাঁদের ব্যবসা নিয়ে সন্তুষ্ট।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা তো আসছেন, সেইসঙ্গে অন্য রাজ্য থেকে কলকাতায় আসছেন ক্রেতারা। কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের জিনিস। ত্রিপুরা ও অসমের মতো রাজ্য থেকে বেশি আসছেন ক্রেতারা। শুরুতেই ভাল ব্যবসা পেয়ে খুশি ব্যবসায়ীরা। আগামীদিনে ব্যবসা আরও বাড়বে বলে বিশ্বাস তাঁদের। এখনও পর্যন্ত তৃণমূলের পতাকা ছাড়া অন্য জিনিসের চাহিদা বেশি। বাকি দলগুলি কিছুটা পিছিয়ে আছে। চাহিদা বাড়লে জোগান দিতে হিমসিম খেতে হতে পারে ব্যবসায়ী ও উৎপাদকদের। ব্যবসা ভাল হবে বুঝতে পেরে এখনই সব দলের প্রচারসামগ্রী মজুত করছেন ব্যবসায়ীরা।

 

Related Articles