খেলা

বিপদজনক প্রাণীদের ফাঁদ টপকে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেলে নামছেন বাংলার সায়নী দাস

Sayni Das from Bengal is going down to New Zealand's Cook Strait channel on top of the trap of dangerous animals

The Truth Of Bengal: নিউজিল্যান্ডের কুকস্ট্রেইট চ্যানেলে নামতে চলেছেন কালনার সায়নী দাস। কুকস্ট্রেইটে নামার জন্য কালনার বাড়ি থেকে অভিযানের উদ্দেশ্যেও রওনা হয়েছেন তিনি। ইতিমধ্যে সপ্তসিন্ধুর ৩ সিন্ধুজয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। সায়নীর সাফল্য কামনা করেছেন তাঁর বাবা-মায়ের মতোই পরিজন ও বন্ধুরাও।

বরাবরই দুঃসাহসিক কিছু করার পণ করেন কালনার সায়নী দাস। রাতের অন্ধকারে কখনও বরফের মতো ঠাণ্ডা জলে কখনও আবার বিপদজনক প্রাণীদের ফাঁদ টপকে যাওয়ার রোমহর্ষক অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। এখনও পর্যন্ত সপ্তসিন্ধুর তিন সিন্ধুজয় করেছেন সায়নী। অসংখ্য সম্মানও পেয়েছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার ১৯ কিমি দীর্ঘ রটনেস্ট চ্যানেল অতিক্রম করেছেন সায়নী । অতিক্রম করেছেন ক্যালিফর্নিয়ার ক্যাটালিনা চ্যানেল, অতিক্রম করেছেন ইংলিশ চ্যানেলও। শেষবার তিনি অতিক্রম করেছেন মলোকাই চ্যানেল।এবার আরও বড়সড় চ্যালেঞ্জ নিচ্ছেন কালনার বারুইপাড়ার কন্যা। ৩১ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেলে নামছেন তিনি। এই লক্ষ্যে কালনার গঙ্গায় ধারাবাহিক ভাবে ৫-৬ ঘণ্টা একনাগাড়ে অনুশীলন চালিয়েছেন তিনি।

সূর্যের আলো ফুটতে না ফুটতেই কনকনে ঠান্ডায় ভাগীরথী নদীতে বেশ কয়েক ঘণ্টা সাঁতার  কেটে মহড়াও সেরে নিয়েছেন। শুক্রবার সায়নী তাঁর বাবা রাধেশ্যাম দাস ও মা রুপালি দাসকে সঙ্গে নিয়ে কলকাতা রওনা দেন। সায়নী বলেন, ‘কুক স্ট্রেইট সপ্তসিন্ধুর চতুর্থ সিন্ধু। ভয়ংকর এক চ্যানেল। আবহাওয়া কখন কেমন থাকবে, তা বোঝা খুব মুশকিল।   গরমের দেশে থেকে ওই ঠান্ডা জলে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কাটাটাই একটা চ্যালেঞ্জ।  গরমের দেশে থেকে ওই ঠান্ডা জলে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটা  একটা বড় চ্যালেঞ্জ।জলে নামার অপেক্ষায় কালনার এই দুঃসাহসী মেয়েটি।

FREE ACCESS

Related Articles