খেলা

এক সিরিজে ৫ ক্রিকেটারের অভিষেক

Debut of 5 cricketers in one series

The Truth of Bengal: এক সিরিজে ৫ জন নতুন ক্রিকেটার দলের টুপি মাথায় তুললেন। এক সিরিজে পাঁচ ক্রিকেটারের টেস্ট অভিষেক ঘটেছে। এর আগে এমন নজির মাত্র একবার ছিল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজে পাঁচজন নতুন ক্রিকেটারের মাথায় টেস্ট খেলার টুপি মাথায় উঠেছিল। আবারও এমন ঘটনা ঘটলো ভারতীয় ক্রিকেটে। ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ভারতের হয়ে অভিষেক হওয়া ক্রিকেটারেরা হলেন—রজত পটীদার, সরফরাজ় খান, ধ্রুব জুরেল, আকাশ দীপ ও দেবদত্ত পড়িক্কল। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার দলে না থাকাই নতুনদের অভিষেক ঘটলো।

এই নতুন অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে সবার আগে সুযোগ পেয়েছিলেন পটীদার। দ্বিতীয় টেস্টেই দলে নেওয়া হয়েছিল তাঁকে। তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজ় ও জুরেলের। চতুর্থ টেস্টে দলে ঢোকেন আকাশ দীপ। পঞ্চম টেস্টে সুযোগ পান পড়িক্কল। ভারতীয় ক্রিকেটে নতুনদের এইভাবে টেস্ট অভিষেক হওয়া ভারতীয় ক্রিকেটের ভালো দিক বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টেও খেলেননি বিরাট কোহলি। লোকেশ রাহুল প্রথম টেস্টের পরে চোট পেয়েছেন।

বাদ পড়েছেন শ্রেয়স আয়ার। মহম্মদ শামিও চোটের কারণে খেলেননি। দলের প্রধান ক্রিকেটারেরা না খেলা, চোটে সিরিজ়ের মাঝপথে ক্রিকেটারেরা বাদ পড়া, এই সব কারণেই সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটারেরা। এত ক্রিকেটার না থাকার কারণেই বেশি অভিষেক হয়েছে। এর আগে ২০২০-২১ সালে ভারত অস্ট্রেলিয়া সিরিজে এই ঘটনা ঘটেছিল। এক সিরিজ়ে পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়েছিল। সেই সিরিজ়ে মহম্মদ সিরাজ, শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন ও নবদীপ সাইনির অভিষেক হয়েছিল। তাঁদের মধ্যে সিরাজ ও শুভমন এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য।

Related Articles