আজকের দিনে

সপ্তাহের তৃতীয় দিনে কোন কোন রাশির ভাগ্যে কি কি রয়েছে , জানুন আজকের রাশিফল

Today's Horoscope

The Truth Of Bengal : বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই জীবনে পদক্ষেপ নেন । কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের ব্যাপারে। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। জানুন আজকের রাশিফল

১) মেষরাশি : সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালবাসবে এবং সমর্থন করবে। নিজের সময়ের গুরুত্ব বুঝুন। বন্ধুরা,আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না।

২) বৃষ রাশি : নতুন কোনও চুক্তির কারণে অনেক টাকা পাবেন আজ। আপনার সৃজনশীলতা সামাজিক মর্যাদা বাড়াবে। পরিবার নিয়ে দুশ্চিন্তা থাকবে। অভিজ্ঞ মানুষদের কথা মেনে চলুন।

৩) মিথুন রাশি : পরিবার সংক্রান্ত কোও ভালো সংবাদ পেতে পারেন। এর ফলে আপনার মনে আনন্দ থাকবে। কাজের ক্ষেত্রেও ভালো ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। শরীর ভালো থাকবে।

৪ ) কর্কট রাশি : বহুদিনের আটকে থাকা টাকা ফিরে পাবেন । কর্মক্ষেত্রে পদোন্নতির হতে পারে। কাছের মানুষের সঙ্গে দিনটি ভালো কাটবে।

৫) সিংহ রাশি : আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে । সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনি আজ আপনার পরিবারের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন ।

৬) কন্যা রাশি : ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে। কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে।

৭ ) তুলা রাশি : আপনার সৃজনশীল প্রতিভা আজ খ্যাতি এনে দেবে। আজ মন স্থির এবং শান্ত থাকবে। পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে। আনন্দে সময় কাটবে।

৮ ) বৃশ্চিক রাশি : আজ চাকরিজীবীদের জন্য দিনটি বেশ ভালো।এমন কি যারা ব্যাবসা করেন তারা ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। মন দিয়ে কাজ করুন।

৯ ) ধনু রাশি : দাঁতের যন্ত্রণা এবং পেটের সমস্যায় ভুগতে পারেন । আপনার ভালোবাসা পূর্ণ ব্যবহার সঙ্গীর মন জয় করতে পারবেন। অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে ।

১০) মকর রাশি : পরনিন্দা এবং কুত্‍সা থেকে আজ অবশ্যই দূরে থাকুন। আপনি আজ আপনার বাড়ির সৌন্দর্যায়নের প্রতি নজর দেবেন। শিশুদের সাথে আজ কিছু সময় কাটানোর চেষ্টা করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।

১১ ) কুম্ভ রাশি : কোনও বিষয়ে আপনার মনে সন্দেহ দেখা দিতে পারে, যার কারণে আপনার সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সাথে কথা বলুন ।

১২ ) মীন রাশি : চাকরিতে জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে ।

Free Access

Related Articles