আন্তর্জাতিক
Trending

বাংলাদেশের ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৪৩, আহত বহু

A terrible fire in Dhaka, Bangladesh

The Truth Of Bengal : বাংলাদেশের ঢাকায় ভয়ানক অগ্নিকাণ্ড। বেইলি রোডে অবস্থিত একটি সাততলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। দমকলবাহিনী সূত্রে খবর, ৪০ জনের বেশি আহত হয়েছে এই ঘটনায়। যে সাততলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে জামাকাপড়, মোবাইলের দোকান ছাড়াও খাবারের দোকান ছিল। প্রথমে বহুতলের প্রথম এবং দোতলায় আগুন লাগে বলে জানা যায়। প্রাথমিকভাবে দমকলের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

মনে করা হয়েছিল ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। তবে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে ৪০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কীভাবে এই আগুন লেগেছে তা জানা না গেলেও দমকলকর্মীদের অনুমান, বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ থাকায় সেগুলিতে উপস্থিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়েছে।

ওই বহুতল থেকে মোট ৭৫ জনকে বাইরে বের করা সম্ভব হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বহুতলের নীচ থেকে আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ার জন্য অনেকেই সেখান থেকে বেরতে পারেননি। বহু লোক বহুতলের ছাদে গিয়ে আশ্রয় নেন। মনে করা হচ্ছে, পুড়ে তো বটেই আগুনের তাপ সহ্য করতে না পেরেও অনেকের মৃত্যু হয়েছে।

 

FREE ACCESS

 

Related Articles