খেলা
Trending

তবে কি এবার পিএসজি ছাড়ার পরিকল্পনা এমবাপের?

However, Mbappe's plan to leave PSG this time?

The Truth Of Bengal: গত কয়েক মাস ধরে এমবাপের দল বদল নিয়ে তোলপাড় ছিল বিশ্ব ফুটবল। এবার তিনি সরাসরি পিএসজিকে জানিয়েছেন দল বদল করবেন। আর চুক্তি পুনর্নবীকরণ করবেন না।

গত কয়েক মাস ধরে ফুটবল বিশ্বে চর্চার বিষয় এমবাপের দলবদল । তিনি কি এবার দল বদলাবেন ! জল্পনা চলছিল । তবে জানা গিয়েছে , এবার তিনি সরাসরি পিএসজিকে জানিয়ে দিয়েছেন তিনি আর চুক্তি পুনর্নবীকরণ করবেন না । পিএসজি তে থাকাকালীন মেসি পিএসজি থেকে পর্যাপ্ত সম্মান পাননি সে কথা তিনি আগেই স্পষ্ট করেছেন। নেইমারও পিএসজিতে থাকাকালীন সম্মান তো পান্ইনি উপরন্ত তার সাথেও বারবার দুর্ব্যবহার করা হয়েছে। তাই মেসি নেইমার পিএসজি থেকে যাওয়ার সময় কার্যত রাগ ক্ষোভে ফেটে পড়েছিলেন । এমবাপের সঙ্গেও পিএসজি ভালো ব্যবহার করেনি। সে কথাও গতবার জানা গিয়েছিল। মেসি নেইমারের জুতোতে আর পা গলাননি এমবাপে। তিনি থেকেই গিয়েছিলেন। নজর দিয়েছিলেন খেলাতে। একের পর এক ম্যাচে গোল করে জিতিয়েছেন পিএসজিকে । লক্ষ্যে অবিচল ছিলেন এমবাপে ।

জোর জল্পনা চলছিল তিনি যেতে পারেন রিয়াল মাদ্রিদে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি এমবাপে । গত মরসুমে রিয়াল মাদ্রিদ খুব চেষ্টা করেছিল এমবাপেকে দলে নেওয়ার জন্য যদিও তিনি যান নি। পিএসজিতে থাকাকালীন অবস্থাতেই এমবাপে যে কথা বলেছেন তাতে হতবাক সকলে। তবে এবার যাবেন বলে স্পেনের মিডিয়া বেশ সরব হয়েছে । উল্লেখ্য গত মরসুম ধরেই এমবাপ্পেকে নিয়ে দলবদলের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি, যেখানে আগের লড়াইগুলোতে শেষ পিএসজি জিতলেও এবার সম্ভবত গল্পটা বদলাতে চলেছে। এর মধ্য দিয়ে রিয়ালের হয়ে খেলার স্বপ্নপূরণ হবে এমবাপের।

FREE ACCESS

Related Articles