কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার জয়নগর পুরসভার,
Jayanagar Municipal Corporation uses state-of-the-art technology in solid waste management,

The Truth Of Bengal: কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার জয়নগর পুরসভার। পরিবেশ নির্মল রাখতে ময়লাপোতা এলাকায় ১০বিঘা জমিতে ৩কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র।একদিকে পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে আর অন্যদিকে অপচনশীল পদার্থ পৃথকীকরণের কাজেও নজর দিচ্ছে প্রশাসন।
বর্জ্য পদার্থ, নগর সভ্যতার সুন্দর পরিবেশকে দূষিত করছে।তাই পরিবেশ নির্মল রাখতে রাজ্য সরকার সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। পুর-এলাকার বর্জ্য ও ই-বর্জ্য নিয়ন্ত্রণ, প্লাস্টিকের ব্যবহার ঠেকাতে পাটজাত সামগ্রীতে জোর দেওয়া হচ্ছে।একইসঙ্গে পচনশীল ও অপচনশীল পদার্থের পৃথকীকরণের কাজও সহজতর করার প্রক্রিয়া শুরু করল জয়নগর পুরপ্রশাসন।সেই লক্ষ্য ময়লাপোতা এলাকায় ১০বিঘা জমিতে তৈরি করা হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র।যার জন্য ব্যয় ধরা হয়েছে ৩কোটি ১০লক্ষ টাকা।পরিবেশ দূষণ রুখতে পরিবেশবান্ধব প্রযুক্তিকে কাজে লাগিয়ে নগরবাসীকে স্বস্তি দেওয়ার কাজ আরও জোরদার হবে বলে কথা দেন, বর্জ্য থেকেই সার তৈরির কাজ চলবে।
পুরসভা থেকে কিছু দূরে ১০ বিঘা জমিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের কাজ চলছে জোরকদমে। কয়েকদিন আগেই এর উদ্বোধন করেছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস। জয়নগর-মজিলপুর পুরসভায় রয়েছে ১৪টি ওয়ার্ড। প্রত্যেক ওয়ার্ডের পুর নাগরিকদের পচনশীল ও অপচনশীল পদার্থ ফেলার জন্য সবুজ ও নীল বালতি দেওয়া হয়েছে। সেই সব বর্জ্য পদার্থ এই ব্যবস্থাপনা কেন্দ্রের পাশেই জমা করা হচ্ছে।উপ-পুরপ্রধান রথীন মণ্ডল বলেন, জমিতে শেড নির্মাণ করা হবে। তারপর সেখানে মেশিনের মাধ্যমে পৃথকীকরণের কাজ শুরু হবে। পুরসভার আয় বাড়াতে উন্নত মানের সার তৈরি করে তা বাজারজাত করা হবে। এর মাধ্যমে আমাদের আয় বৃদ্ধি হবে। প্ল্যাস্টিকগুলো একেবারে আলাদা করা হবে।
পুরবাসী আশা করছে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া ক্রমশ বর্ধনশীল পুরএলাকার মানুষকে কিছুটা স্বস্তি দেবে। সার তৈরির কাজের মাধ্যমে ব্যবস্থা হবে কর্মসংস্থানের ।






