
The Truth Of Bengal : গত বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, তারপর থেকে ২২ গজ থেকে ছিটকে গিয়েছে ঋষভ পন্থ। তবে কবে তিনি ফের ফিরবেন ২২ গজে তা নিয়ে ছিল বেশ ধোঁয়াশা। ২০২৪ সালে তার মাঠে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আগেই বোর্ড ঈঙ্গিত দিয়েছিল। তবে জল্পনা চলছে, প্রায় এক বছর পর ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজে ফিরতে পারেন পন্থ।
বোর্ড তাকে নিয়ে একটুও তাড়াহুড়ো করতে চাইছে না। এবার আইপিএল টাও ঋষভ চুটিয়ে খেলবেন। আসলে বিসিসিআই খেলোয়াড়দের চোট আঘাত নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না। তার পাশাপাশি ঋষভের যেহেতু দুর্ঘটনা ঘটেছিল তাই তাকে নিয়ে একদমই তাড়াহুড়ো করতে চায় না তাতে হিতে বিপরীত হতে পারে। তবে যে গুঞ্জন ছড়িয়েছে তা নিয়ে বোর্ড কিছু না জানালেও কবে ফিরবেন ঋষভ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এর আগে শয্যাশায়ী ঋষভের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছিল ঋষভ ক্রাচ ছাড়া হাঁটার চেষ্টা করছেন। এনসিএতে জোরকদমে রিহ্যাব চলেছে ঋষভ পন্থের। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও নাকি করতে পারছেন তিনি। এর আগে নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ঋষভ পন্থ একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যায় সিঁড়ি ভেঙে পন্থকে ওপরে উঠতে দেখা যাচ্ছে।
FREE ACCESS






