দুর্ঘটনা গ্রস্ত ইটভাটায় ফের আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
Fire again in the brickyard

The Truth of Bengal: সম্প্রতি ইটভাটার চিমনি বিস্ফোরণে মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছাড়িয়েছিল গোটা রাজ্যে জুড়ে, আবার ফের সেই ইডভাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তর্ঘাত উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। উত্তর ২৪ পরগনা বসিরহাটের এক নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথা গ্রামের ঘটনা। দশ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড সেই ভাটায়, রবিবার ভোর রাতে দুঃসাহসিক আগুন লেগে যায়।
ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তার মধ্যে পুড়ে যায় সর্বস্ব। গত ১৩ ই ডিসেম্বর বসিরহাটের ” কৃষ্ণা ” ইটভাটায় বিস্ফোরণে ভাটার চিমনি ভেঙে মৃত্যু হয় চারজনের এবং আহত হয় তিনজন । প্রথমে ভাটার লোকজন এবং স্থানীয়রা জল দিয়ে নেভানোর চেষ্টা করে, কিন্তু দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন আয়ত্তের বাইরে চলে গেলে। দমকল কে খবর দেওয়া হয়।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে কিভাবে আগুন লাগল কেউ বলতে পারছে না। বারবার একটি ভাটায়, কখনো চিমনি বিস্ফোরণ কখনো আবার ভাটায় কয়লা মজুদ করা কয়লায় আগুন। এই নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। আতঙ্কিত পার্শ্ববর্তী এলাকার মানুষ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দমকল ও বসিরহাট থানার পুলিশ। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।






