খেলা

চোট আঘাতের সমস্যা যেন কিছুতেই কাটছে না বাগান শিবিরের, ছিটকে গেলেন আব্দুল সামাদ

Abdul Samad was knocked out

The Truth Of Bengal : ওড়িশা এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সাহাল। তারপর চোটের চিকিৎসা চলছিল সাহালের। ফিরেও এসেছিলেন, প্র্যাকটিসে দেখা গিয়েছিল সাহালকে। তার ছিটকে যাওয়াতে চিন্তায় পড়েছেন কোচ জুয়ান ফেরান্দো। ময়দানের বেশ কয়েকজন খেলোয়াড় চোট আঘাতে কাবু। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান সব দলেই রয়েছে চোট আঘাতের সংখ্যা। এবার মোহনবাগানের সাহাল ছিটকে যাওয়ায় বেশ উদ্বেগে কোচ। দিমিত্রি তার পায়ের চোটে ছিটকে গিয়েছিলেন যদিও তিনি পরে ফিরে এসেছেন।

গত ম্যাচে তাকে খেলতেও দেখা গিয়েছিল। চোট সারিয়ে পুরোদমে অনুশীলন করেছিলেন সামাদ। চোট ফের ফেরায়  শেষ মুহূর্তে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তাকে পরবর্তী ম্যাচে নাও দেখা যেতে পারে। একজন খেলোয়াড় সুস্থ হতে না হতেই আর একজন খেলোয়ারের চোট যেন এই মরসুমে মোহনবাগানের সঙ্গী|এদিকে আনোয়ার দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। তাতে বাগানকে দুর্বল ভাবার কিছুই নেই অন্তত তেমনটাই দাবি করছেন কোচ জুয়ান ফেরান্দ। প্রতি ম্যাচেই কেউ না কেউ পারফর্ম করে চলেছেন।

কয়েকজন খেলোয়াড়ের চোট থাকলেও জয় পেতে মরিয়া মোহনবাগান। গঙ্গা পারের ক্লাব এই মুহূর্তে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে আই এস এলে। দিমিত্রিও যদি চোট সেরে না ফিরত তাহলে চাপ আরও বাড়ত কোচ জুয়ান ফেরান্দোর। এর আগের ম্যাচে দিমিত্রি ফিরে এলে পরিবর্তন হিসেবে খেলেছেন এবং ম্যাচ ফিট হয়েই দিমিত্রী নেমেছিলেন। তাকে বেশ ফিট মনে হয়েছে খেলার সময়।

 

FREE ACCESS 

 

Related Articles