নতুন বছরে বিশেষ ম্যাচ মেসির, বিপক্ষে শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ
Messi's special match in the New Year, against New Wales Old Boys
The Truth Of Bengal: নতুন বছরে একাধিক ম্যাচ খেলবেন মেসি । তার মধ্যে অন্যতম মেসির ছোটবেলাকার ক্লাব নিউ ওয়েলসের বিপক্ষে খেলাটা। ২০২৪ এর ফেব্রুয়ারির ১৫ তারিখ খেলবেন মেসি। এই মুহূর্তে রয়েছেন ইন্টার মায়ামিতে ।
দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল মেসির বর্তমান ক্লাব ইন্টির মায়ামি ও মেসির শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে খেলা হবে । সেই জল্পনা এবার যেন সিলমোহর পড়লো,
নিউওয়েল ওল্ড বয়েজের তরফ থেকে এক্সে সে বিষয়ে এবার জানানো হলো। ২০২৪ এর ১৫ ই ফেব্রুয়ারি সেই প্রীতি ম্যাচ হতে চলেছে ডিআর ভিপিএনকে স্টেডিয়ামে। ফ্লোরিডাতে গিয়ে খেলতে হবে তাদেরকে , অনেক আগে থেকেই বিক্রি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মেসি নিউ ওয়েলস থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। সেরকম ভাবেই ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনও তিনিও তার কেরিয়ার শুরু করেছিলেন নিউ ওয়েলস থেকে । এই ক্লাব এ মেসি ১৩ বছর বয়সে খেলতে এসেছিলেন। এরপর তিনিও এই ক্লাবের সঙ্গে খেলেছেন, কোচিং ও করেছেন। নতুন বছরে মেসি তার শৈশবের ক্লাবের সঙ্গে কেমন খেলবে সে দিকে নজর রয়েছে বহু দর্শকের। মেসির বেড়ে ওঠা ক্লাবে বিরুদ্ধে কল করতে মেসি সক্ষম হবে কিনা সে বিষয়েও বেশ জল্পনা ছড়িয়েছিল আগেই। যদিও মেসি এ বিষয়ে এখনোন কিছু জানাননি । এদিকে কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন পুরনো ক্লাব নিউ ওয়েলস কে সঙ্গে নিয়ে স্বাগত জানাতে পেরে তিনি বেশ আনন্দিত। মেসি ১৯৯৫ সালে নিউ ওয়েলসে এসেছিলেন তারপর দুহাজার সাল পর্যন্ত ছিলেন সেখানে । তার পর সেখান থেকে চলে যান বার্সেলোনার একাডেমি লা মাসিআইতে. তারপর এখান থেকে সেখান, সেখান থেকে এ ক্লাব থেকে করতে করতে মেসি আজ ইন্টার মায়ামিতে চলে এসেছে। এদিকে মেসি ১৯ জানুয়ারি এল সালভাদর জাতীয় দলের সঙ্গে খেলবেন। তারপর বেশ কয়েকটা ম্যাচ খেলে ১৫ তারিখ খেলবেন নিউওয়েলসের বিপক্ষে।
Free Access






