মেয়েকে বিষ খাওয়ানোর অভিযোগ বাবার বিরুদ্ধে!
Accusation of poisoning the daughter against the father!

The Truth Of Bengal : মেয়েকে বিষ খাইয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেফতার বাবা। কন্যা সন্তানরা দিনের পর মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল। চার চারটি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর সাথে মাঝে মধ্যেই সাংসারিক বিবাদে জড়িয়ে পড়তেন। আর সেই কারণে নিজের চার কন্যা সন্তানকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিলেন বাবা। একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতের নাম রাবেয়া সর্দার(১৩)।
মনে করিয়ে দিচ্ছে চলতি বছরে আগস্ট মাসের সেই পাঞ্জাবের ঘটনা
ক্যানিং থানার বালুইঝাঁকা গ্রামের ঘটনা। বাকি দুই কন্যা সন্তান আয়েশা সর্দার ও রাচিয়া সর্দার গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকত্সাধীন। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত আমিনুদ্দীন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। মনে করিয়ে দিচ্ছে চলতি বছরে আগস্ট মাসের সেই পাঞ্জাবের ঘটনা। বাড়ির বাইরে রাত কাটিয়েছে মেয়ে। সেই অপরাধের শাস্তি দিতে নিজের কন্যাকে কুপিয়ে খুন করলেন অমৃতসরের (Amritsar) এক ব্যক্তি। এখানেই শেষ নয়।
মেয়ের মৃতদেহ বাইকের পিছনে বেঁধে দীর্ঘ পথ টেনে-হিঁচড়ে নিয়ে গেলেন তিনি। তারপরে রেল লাইনে মেয়ের মৃতদেহ ফেলে দেন। পাঞ্জাবের (Punjab) এই মর্মান্তিক ঘটনায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।আবার এমনই একটি ঘটনা ক্যানিং থানার অন্তর্গত বালুইঝাঁকা গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তকে নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।






