আগামী দুদিনে ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা কাশ্মীর ও লাদাখে, কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের
Kashmir snowfall

The Truth of Bengal: পশ্চিমী ঝঞ্ঝার কারণে, সোমবার এবং মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলত কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। চলতি মরসুমে এটাই প্রথম পশ্চিমী ঝঞ্জা, এর প্রভাব পড়বে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে। এই আবহাওয়া চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
মৌসম ভবন এক্স প্লাটফর্মে একটি বার্তা জানিয়েছে, ১৩ অক্টোবর রাত থেকেই পশ্চিমী ঝঞ্জার পরিবেশ তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের একাংশে। ১৪ তারিখ তার কিছু শক্তি সঞ্চয় করেছে। এর প্রভাব পড়তে চলেছে পঞ্জাব ও হিমাচল প্রদেশে। পশ্চিম ঝঞ্জার কারণে জম্মু ও কাশ্মীরের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা, দিল্লি ও উত্তর রাজস্থানে আংশিক মেঘলা আকাশ থাকবে, অতি হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পঞ্জাব ও উত্তর হরিয়ানাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরভারতের অন্য রাজ্যগুলিতে সাধারণ তাপমাত্রা বজায় থাকবে।






