বিনোদন

পুজোর আগের মনামীর নতুন মিউজিক ভিডিও! মু্ক্তি পেল ‘আইলো ঊমা বাড়িতে’

Monami Music Video

The Truth of Bengal: মনামির প্রতিটা মিউজিক ভিডিওতেই একাট করে হুকস্টেপ মাস্ট। আর সেই হুকস্টেপই মন কেড়ে নেয় দর্শকদের। অন্যথা হল না এবারও।  এবারের পুজোয় অনুগামীদের জন্য বাঙালিয়ানায় মোড়া এক মিউজিক ভিডিও উপহার দিলেন অভিনেত্রী মনামি ঘোষ।

পুজোর আগে মুক্তি পাওয়া এই মিউজিক ভিডেওতে ধরা পড়েছে দুর্গাপুজোর নস্ট্যালজিয়া, রয়েছে একটি মেয়ের গল্পও, যে মেয়ে শুধু নিজে উৎসবের আনন্দে মেতে উঠতে পারে না, অন্য সবার মধ্যেও ছড়িয়ে দিতে জানে। আর এই গল্পই এই ভিডিওর মূল আকর্ষণ। এর আগে মনামির ভিটামিন এম মিউজিক ভিডিওটি লক্ষ লক্ষ দর্শকের মন ছুঁয়েছিল। সেই ভিটামিন এমের পরে এবার প্রথম মিউজিক ভিডিও আইলো উমা বাড়িতে।

নিজের প্রযোজনা সংস্থা থেকেই মুক্তি পেয়েছে পুজোর আমেজে ভরপুর মনামির দ্বিতীয় এই মিউজিক বিডিওটি। এই ভিডিওতে মনামির লিপে গানটি গেয়েছেন, নন্দী সিস্টার্সের অন্তরা নন্দী। এই গান লঞ্চের অনুষ্ঠানে হলুদ শাড়িতে নজর কেড়েছেন মনামি। গানের সঙ্গে পারপর্ম্যান্সও করেছেন তিনি।

Free Access 

Related Articles