কলকাতা

ফের কলকাতায় অগ্নিকাণ্ড! মল্লিকবাজারে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন

Truth of Bengal: কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার বেলার দিকে মল্লিকবাজার এলাকায় একটি কাপড়ের গুদামে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ৩৫, এজেসি বোস রোডের একটি বাড়িতে থাকা ওই গুদাম থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকলকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুদামটিতে প্রচুর পরিমাণে কাপড় মজুত ছিল। ফলে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে শুরু করে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে।

Related Articles