৮ দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট! বড়সড় অভিযানে রাজ্য পুলিশ
মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে এই সাফল্য মিলেছে।
Truth of Bengal: মাদকমুক্ত বাংলা গড়তে এবার আরও কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। মাদকের অবৈধ কারবার রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গত ৮ দিনে রাজ্যজুড়ে ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে আরও ৬৪ কোটি টাকার মাদক এবং গ্রেপ্তার করা হয়েছে ৩৭৮ জনকে।
মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে এই সাফল্য মিলেছে। বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে পুলিশ। প্রায় ৩০০ বিঘা জমির ১০ হাজার কেজি গাঁজা নষ্ট করা হয়েছে। ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং প্রায় ১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু অভিযান ও গ্রেপ্তার নয়, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেও উদ্যোগী হয়েছে প্রশাসন। ইতিমধ্যে রাজ্যজুড়ে ২১৫টি মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই অভিযানে যুক্ত পুলিশকর্মীদের কাজের প্রশংসা করে সমাজমাধ্যমে তাঁদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।






