আজ ভাদ্র পূর্ণিমা ও একাধিক শুভ যোগ! দেখে নিন আপনার রাশির ভাগ্যফল
জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা অনুযায়ী দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন—আজ কেমন কাটতে পারে ১২ রাশির দিন
Truth of Bengal: আজ চাঁদ মকর ও কুম্ভ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুযায়ী, সকাল ৯টা ৮ মিনিট পর্যন্ত থাকবে ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথি। এরপর শুরু হবে পূর্ণিমা তিথি। পাশাপাশি আজ শোভন যোগ ও অতিগণ্ড যোগের প্রভাবও থাকবে। বৃহস্পতিবারকে শ্রীবিষ্ণুর আরাধনার দিন হিসেবেও মানা হয়। জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা অনুযায়ী দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন—আজ কেমন কাটতে পারে ১২ রাশির দিন।
মেষ রাশি
রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরোধী পক্ষ সক্রিয় হতে পারে। হঠাৎ কোনও ঝামেলা বা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। জমিজমা সংক্রান্ত বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। মহিলাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যায় সাবধানতা দরকার।
বৃষ রাশি
চাকরিপ্রার্থীদের সামনে নতুন আয়ের সুযোগ খুলতে পারে। ভাই-বোনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্থাবর সম্পত্তি নিয়ে মতবিরোধ হতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এগোতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা জরুরি।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম রাখুন। অসাবধান মন্তব্য থেকে বিরোধ তৈরি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলাই ভালো। ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। উপার্জনের ক্ষেত্রে সাময়িক বাধাও আসতে পারে।
কর্কট রাশি
আজ খরচের চাপ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। আত্মীয়দের সঙ্গে পুরনো বিরোধ মাথাচাড়া দিতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। ঠান্ডা লাগা, টনসিল বা গলার সমস্যায় ভুগতে পারেন। দাম্পত্যে ছোটখাটো মনোমালিন্য এড়িয়ে চলুন।
সিংহ রাশি
কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেতে পারেন। একসঙ্গে অনেক বিষয় নিয়ে ভাবতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখবর আসতে পারে। পেটের সমস্যা নিয়ে সতর্ক থাকুন। দীর্ঘদিনের সম্পত্তি বা শরিকি সমস্যার সমাধানের ইঙ্গিত মিলতে পারে।
কন্যা রাশি
ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। বিবাহ সংক্রান্ত সিদ্ধান্তে তাড়াহুড়ো না করাই ভালো। আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। খনিজ, লোহা ও ইলেকট্রনিক্স সংক্রান্ত ব্যবসায় লাভ হতে পারে।
তুলা রাশি
হাড় বা মেরুদণ্ডের সমস্যায় অস্বস্তি বাড়তে পারে। সৃষ্টিশীল কাজ বা শৌখিন পণ্যের ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ এগোতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি পরিশ্রম করতে হবে। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করে নিন। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে।
বৃশ্চিক রাশি
শরীরের নিম্নাংশে আঘাত এড়াতে সতর্ক থাকুন। দাম্পত্যে বোঝাপড়া বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষত বিদেশ-বাণিজ্যের ক্ষেত্রে। মাতৃস্থানীয়া কোনও মহিলার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা নতুন সুযোগ পেতে পারেন।
ধনু রাশি
জলবাহিত বা সংক্রামক অসুখ থেকে সাবধান থাকা প্রয়োজন। চিকিৎসা বা ওষুধ সংক্রান্ত পেশায় যুক্তদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সরকারি চাকরির সম্ভাবনাও তৈরি হতে পারে। নতুন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। খাদ্য, পোশাক ও রেস্তোরাঁ ব্যবসায় লাভ হতে পারে। পরিবার ও সন্তানদের সঙ্গে ভালো সময় কাটতে পারে।
মকর রাশি
ভেবে না দেখে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে। চর্মরোগ বা শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। কাছের আত্মীয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ কমতে পারে। কৃষি ও খনিজ দ্রব্যের ব্যবসায় উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। খরচ নিয়ন্ত্রণে রাখুন।
কুম্ভ রাশি
শিক্ষার্থীদের বৃত্তি বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোমর বা পায়ে আঘাত লাগা থেকে সাবধান থাকুন। ব্যবসায় নতুন পরিকল্পনা সাফল্য আনতে পারে। দুধ বা তরলজাত পণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় মতবিরোধ তৈরি হতে পারে। পারিবারিক বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।
মীন রাশি
আত্মীয়দের স্বাস্থ্য বা পারিবারিক কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আড়াল থেকে বিরোধিতার সম্ভাবনা রয়েছে। পুরনো সঞ্চয় নতুন কাজে লাগালে আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। বয়স্কদের বাতের ব্যথা বাড়তে পারে। আত্মীয়কে অর্থ ধার দেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন।






