১০২০০ এমএএইচ ব্যাটারি ও ২.৫ কে ডিসপ্লে! ভারতে প্রিমিয়াম ফিচার নিয়ে লঞ্চ হলো লেনোভোর নতুন ট্যাব
সাদা রঙে মিলবে নয়া মডেলের ট্যাব
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে ২.৫ কে ডিসপ্লে, জেবিএল স্পিকার ও ১০২০০এমএইচ ব্যাটারিযুক্ত ট্যাব Plus Gen 2 আনল Lenovo। ২টি ভ্যারিয়ান্টে মিলবে নয়া মডেলের ট্যাব। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ৩৫৯৯৯ টাকা আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ৩৮৯৯৯ টাকা। সাদা রঙে মিলবে নয়া মডেলের ট্যাব। লেনোভোর অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইটের পাশাপাশি বিভিন্ন দোকান থেকে কিনতে পাওয়া যাবে।
নয়া মডেলের Lenovo র Plus Gen 2 ট্যাবে থাকবে ১২.১ ইঞ্চি ২.৫ কে ডিসপ্লে আর মিডিয়াটেক ডাইমেনশিটি ৭৪০০ প্রসেসর। উন্নত মানের সাউন্ড শোনা যাবে ডলবি অ্যাটমসযুক্ত জেবিএলের ২টি স্পিকারের সাহায্যে। ট্যাবলেট চলবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের সাহায্যে। ২টি আপডেট মিলবে। সুরক্ষাও মিলবে। লেনোভোর ট্যাবলেটে বিল্ট ইন ৩৬০ ডিগ্রি রোটেটিং কিকস্ট্যান্ড মিলবে। Plus Gen 2 ট্যাবলেটে ICZO LCD প্যানেল থাকবে যাতে 120Hz refresh rate ও 800 nits brightness মিলবে। এছাড়াও ৮জিবি এলপিডিডিআর৫ র্যাম, ২৫৬ স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ক্যাপাসিটি ২টিবি পর্যন্ত বাড়ানো যায়। ব্লুটুথ স্পিকার মোডে Plus Gen 2 ট্যাবকে ব্লুটুথ স্পিকার হিসাবে ব্যবহার করা যাবে। স্ট্যান্ডবাই মোডে ফটো ফ্রেম বা ডেস্কের ঘড়ি হিসাবে ব্যবহার করা যাবে।
ল্যাপটপের পেছনে ১৩এমপি ও সামনে ওপরের দিকে ৮ এমপি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১০২০০ এমএএইচ ব্যাটারি। ৪৫ওয়াট ফার্স্ট চার্জিংয়ের সুবিধা মিলবে। কানেক্টিভিটির সুবিধা মিলবে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৪, ওয়াইফাই ডিরেক্ট আর ওয়াইফাই ডিসপ্লের সাহায্যে। জল ও ধুলোবালির থেকে সুরক্ষার জন্য থাকবে আইপি৫২ রেটিং।


