আজকের দিনে

কর্মক্ষেত্রে বাধা নাকি আচমকা ধনলাভ? মিলিয়ে নিন আপনার ভাগ্য

দেখে নিন মেষ থেকে মীন—১২ রাশির আজকের দিন কেমন কাটতে পারে

Truth of Bengal: চাঁদ আজ মেষ রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুযায়ী সকাল ১০টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে আষাঢ় কৃষ্ণপক্ষের নবমী তিথি। পাশাপাশি সুকর্ম ও ধৃতি যোগের প্রভাবও থাকবে দিনের আকাশে। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিবার নারায়ণের দিন। দেখে নিন মেষ থেকে মীন—১২ রাশির আজকের দিন কেমন কাটতে পারে।

মেষ রাশি
আজ কর্মক্ষেত্রে দ্বিমুখী আচরণের সম্মুখীন হতে পারেন। মাথাব্যথা বা মাথায় সামান্য আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তবে বড় ভোগান্তির আশঙ্কা কম। সৎ পথে উপার্জনের সুযোগ আসতে পারে। প্রয়োজনে ঋণ নিতে হতে পারে। কর্মক্ষেত্রে শত্রুর কারণে কিছু সমস্যা দেখা দিলেও অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে।

বৃষ রাশি
চর্মরোগ বা হৃদ্‌যন্ত্র সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে। আগে পরিকল্পনা করে করা লগ্নি আজ ভালো ফল দিতে পারে। তবে বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পড়াশোনায় অপ্রত্যাশিত বাধা আসতে পারে।

মিথুন রাশি
কর্মক্ষেত্রে আজ বাধার মুখে পড়তে পারেন মিথুন রাশির জাতকরা। বিচক্ষণ কারও পরামর্শ মেনে চললে লাভবান হবেন। নিজের চিন্তা বা উদ্বেগ ঠিকভাবে প্রকাশ করতে না পারায় মানসিক চাপ বাড়তে পারে। অর্থ উপার্জনে বাধা আসতে পারে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে।

কর্কট রাশি
শারীরিক বিষয়ে আজ বিশেষ সতর্ক থাকুন। সহকর্মী বা প্রতিবেশীর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিয়ের ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। নতুন প্রকল্পে বিনিয়োগ না করে প্রতিষ্ঠিত ব্যবসায় মন দিলে ভালো ফল মিলবে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। আয় বাড়লেও খরচও সমানতালে বাড়বে। স্নায়ুর সমস্যা ভোগাতে পারে।

সিংহ রাশি
গলা সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। নিকট আত্মীয়ের কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের আজ বাড়তি সতর্ক থাকা জরুরি। অযাচিত ঝুঁকি না নেওয়াই ভালো। উচ্চশিক্ষার জন্য দূরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আয় বাড়লেও অতিরিক্ত ব্যয়ের চাপ থাকবে।

কন্যা রাশি
ঠান্ডা লাগা বা সর্দি-কাশির সমস্যায় ভুগতে পারেন। অকারণে সুনামহানির আশঙ্কা রয়েছে। শরীর সামান্য খারাপ লাগলেও চিকিৎসকের পরামর্শ নিন। শরীরের নিম্নাঙ্গে ব্যথা বা অস্বস্তি হতে পারে। যৌথ বা অংশীদারি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের সিদ্ধান্তে অনড় না থেকে সব দিক ভেবে এগোন।

তুলা রাশি
ব্যবসায় সামাজিক প্রতিষ্ঠা বাড়তে পারে। গৃহ নির্মাণ, ওষুধ বা বইয়ের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অকারণে খরচ বাড়তে পারে। পেশাগত কারণে ভ্রমণের যোগ রয়েছে। গুরুজনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। দরিদ্র বা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে অর্থব্যয় বাড়তে পারে।

বৃশ্চিক রাশি
সাহসী পদক্ষেপের মাধ্যমে কোনও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবেন। ন্যায্য প্রাপ্তি পেতে কিছুটা দেরি হতে পারে। অপ্রত্যাশিত সাহায্য বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা ভোগাতে পারে। শিক্ষকদের বিশেষ তত্ত্বাবধানে ভালো ফল মিলতে পারে। জলবাহিত সংক্রমণ থেকে সতর্ক থাকুন।

ধনু রাশি
সামাজিক কাজে অনুদান দিতে গিয়ে অর্থব্যয় হতে পারে। দাম্পত্য জীবনের মতভেদ কিছুটা কমতে পারে। নিজের পছন্দের জায়গায় চাকরির সুযোগ আসতে পারে। বাবার শারীরিক অবস্থা নিয়ে চিন্তা থাকবে। জমি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন। গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মকর রাশি
জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। উচ্চশিক্ষায় আচমকা বাধা দেখা দিতে পারে। উপার্জনের পথ খুললেও ব্যয়ের চাপ থাকবে বেশি। প্রতিবেশীর কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সাফল্যের যোগ আছে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

কুম্ভ রাশি
নিজের উপার্জিত অর্থ থেকে সঞ্চয় বাড়াতে পারবেন। অপ্রিয় সত্য কথা বলার কারণে শত্রু বাড়তে পারে। পুরোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। অকৃতজ্ঞ মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। ব্যবসায় গঠনমূলক পরিকল্পনায় সাফল্য আসতে পারে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে।

মীন রাশি
নতুন ব্যবসায়িক উদ্যোগে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক উচ্চপদে দায়িত্ব পাওয়ার যোগ তৈরি হতে পারে। গুরুজনের সঙ্গে মতান্তরের কারণে মন খারাপ থাকতে পারে। তরল দ্রব্যের ব্যবসায় লাভ হতে পারে। হিতাকাঙ্ক্ষীর সাহায্যে আচমকা বিপদ থেকে রক্ষা পাবেন। ঋণ নেওয়ার পরিকল্পনা এড়িয়ে চলাই ভালো।

Related Articles