লাইফস্টাইল

রূপচর্চায় বরফের কামাল! গরমে গ্লোয়িং স্কিন পেতে ঘরে বসেই করুন ‘কোল্ড ফেশিয়াল’

গরমে ত্বকের এসব সমস্যা দূর করতে দারুণ কার্যকর বরফ

Truth of Bengal: গরমে সূর্যের আলোয় পুড়ে গিয়ে লালচে হয়ে গেছে ত্বক। চোখের তলায় ফোলা ভাব দেখা গেছে। গরমে ব্রণর সমস্যায় বাড়বাড়ন্ত। গরমে ত্বকের এসব সমস্যা দূর করতে দারুণ কার্যকর বরফ। ত্বকের পরিচর্যায় দারুণ কার্যকরী ‘কোল্ড ফেশিয়াল’।

40,300+ Ice Face Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock |  Ice face cold, Winter ice face, Woman ice face

কোল্ড ফেশিয়াল বা বরফ দিয়ে ত্বকের পরিচর্যা করলে কোন উপকারিতা হয়?

১) মুখ বিশেষ করে চোখের তলায় ফোলা ভাব দেখা গেলে আমেরিকান অ্যাকাডেমি অফ অপথ্যালমোলজির গবেষণা অনুযায়ী চোখের তলায় কাপড়ের মধ্যে বরফ পুড়ে জায়গাটায় কোল্ড কম্প্রেস করলে বা কাপড়ের মধ্যে দিয়ে বরফ ঘষলে উপকার মেলে। বরফ ঘষলে রক্তনালি সঙ্কুচিত হয়। জায়গাটায় রক্ত সঞ্চালন কমে যায়। ফোলা ভাব দূর হয়। এই পদ্ধতিকে বলে ভ্যাসোকনস্ট্রিকশন।

২) ত্বকের স্বাভাবিক জেল্লা কমে গেলে মুখে বরফ ঘষলে রক্তনালি সঙ্কুচিত হয়। ত্বকের লোমকূপ ছোট দেখায়। ত্বক উজ্জ্বল ও সতেজ হয়ে ওঠে।

৩) নিয়মিত কোল্ড ফেশিয়াল করলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়। ত্বকের ছিদ্র টানটান হয়। ব্রণর সমস্যা দূর হয়।

৪) কোল্ড ফেশিয়াল করলে সূর্যের আলোয় ত্বক পুড়ে কালো লালচে ভাব দেখা দিলে উপশম মেলে।

৫) ফুসকুড়ি বা পোকামাকড় কামড়ালে ত্বকে বরফ ঘষলে উপকার মেলে। নিয়মিত কোল্ড ফেশিয়াল করলে ত্বক টানটান থাকে। অকালে বুড়িয়ে যাওয়া আটকায়।

Benefits of Ice on Face for Glowing Skin: Top Advantages | Nykaa's Beauty  Book

কীভাবে করবেন কোল্ড ফেশিয়াল

বরফের টুকরো সুতির পাতলা কাপড়ের মধ্যে নিয়ে মুড়ে ত্বকে ম্যাসাজ করুন। গোলাকার পদ্ধতিতে ঘষবেন। ম্যাসাজের পর মুখ মুছবেন না। এমনিই জল শুকোবেন।

Related Articles