আজকের দিনে

অফিসে প্রোমোশন নাকি শত্রুদের বড়সড় চক্রান্ত? মেষ থেকে মীন কার ভাগ্যে আজ রয়েছে চরম টুইস্ট?

ঙ্গলবারের মেগা গোচরে কোন ৫ রাশির ঘরে লক্ষ্মীলাভ!

Truth of Bengal: আজ মঙ্গলবার গ্রহ-নক্ষত্রের মহাজাগতিক অবস্থান এবং চন্দ্রের গোচরের ওপর ভিত্তি করে মেষ থেকে মীন, ১২টি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যচক্র কোন দিকে মোড় নিচ্ছে? গ্রহের ফেরে আজ কার ভাগ্য সোনার মতো চমকাবে আর কাকেই বা চরম বিপদের মুখে পা ফেলার আগে সাবধান হতে হবে? কর্মক্ষেত্র, প্রেম, আর্থিক লেনদেন এবং স্বাস্থ্যের খুঁটিনাটি নিয়ে মঙ্গলবারের রাশিফল:

মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। নতুন কোনও ব্যবসার পরিকল্পনা থাকলে আজ শুরু করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি শুভ হলেও পরিবারের প্রবীণদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।

বৃষ রাশি: আজ আপনার কথাবার্তায় সংযম রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন রাশি: শিক্ষার্থীদের জন্য আজ দারুণ একটা দিন। দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও সারপ্রাইজ বা উপহার পেতে পারেন।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনও বিষয়ে বিবাদ হতে পারে। মানসিক চাপ এড়াতে চোখ-কান খোলা রেখে কাজ করুন। আজ বড় কোনও আর্থিক লেনদেন না করাই ভাল।

সিংহ রাশি: আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। পুরনো কোনও বিনিয়োগ থেকে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে এবং দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

কন্যা রাশি: আজ আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে অফিসে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে। তবে বন্ধুদের সঙ্গে অযথা আড্ডায় সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ হবে।

তুলা রাশি: প্রেম ও রোমান্সের জন্য আজকের দিনটি চমৎকার। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। তবে আজ কোনও নতুন আইনি বা চুক্তিপত্রে সই করার আগে ভালও করে পড়ে নেবেন।

বৃশ্চিক রাশি: আজ আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে, দুর্ঘটনার যোগ রয়েছে। অফিসে অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান।

ধনু রাশি: আইটি, ব্যাংকিং বা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ বড় কোনও সুযোগ আসতে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে। লটারি বা ফাটকা ব্যবসায় আকস্মিক লাভের সম্ভাবনা।

মকর রাশি: কোনও পুরনো আইনি সমস্যা থেকে আজ মুক্তি পেতে পারেন। জমি বা বাড়ি কেনাবেচার জন্য দিনটি শুভ। কাজের সূত্রে নতুন কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ তৈরি হতে পারে।

কুম্ভ রাশি: আপনার রাশির জাতকদের আজ আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কর্মক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন।

মীন রাশি: আজ আপনার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। তবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ সুনাম অর্জন করবেন। রাতে গুরুপাক খাবার এড়িয়ে চলাই ভাল।

Related Articles