এখনও তিনি ‘প্রাক্তন’ নন, প্রোফাইল থেকে সরালেন না পদ মমতা
নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে 'প্রাক্তন' মানতে নারাজ।
Truth of Bengal: শনিবার, ২৫ শে বৈশাখ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী সাথে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এই দিন থেকেই নতুন সরকারের পথ চলা শুরু পশ্চিমবঙ্গের। কিন্তু এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার ফেসবুক, এক্স হ্যান্ডেলের প্রোফাইল থেকে ‘মুখ্যমন্ত্রী’ পদ সরাননি।
এখনও তিনি ‘প্রাক্তন’ নন, প্রোফাইল থেকে সরালেন না পদ মমতা pic.twitter.com/LDhdjN1XYE
— thetruthofbengal (@TruthofBengalX) May 9, 2026
নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘প্রাক্তন’ মানতে নারাজ। ‘আমি তো হারিনি’ বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধি মেনে পদত্যাগ পত্রও দেননি। শনিবার যখন শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী, তখনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘মুখ্যমন্ত্রী’ হিসেবে পরিচয় দিচ্ছেন।






