মা লক্ষ্মীর কৃপায় কাটবে আর্থিক টানাপড়েন! কোন ৫ রাশির আজ পোয়াবারো?
কয়েকটি রাশিকে স্বাস্থ্য, সম্পর্ক ও কর্মজীবনে বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে।
Truth of Bengal: শুক্রবারের দিনটি আজ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ গুরুত্বপূর্ণ। সিদ্ধি যোগ ও শুক্ল যোগের সংযোগের পাশাপাশি উত্তর আষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রের প্রভাব থাকায় দিনের শক্তি অনেকটাই ইতিবাচক। মা লক্ষ্মীর কৃপায় কিছু রাশির জীবনে অর্থনৈতিক সাফল্য ও সুখবর আসতে পারে। আবার কয়েকটি রাশিকে স্বাস্থ্য, সম্পর্ক ও কর্মজীবনে বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে। আজ সূর্য উঠবে ভোর ৫টায় এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।
মেষ
আজ পরিবার, বিশেষ করে সন্তানকে নিয়ে কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে। তবে আর্থিক পরিস্থিতিতে উন্নতির ইঙ্গিত রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সাময়িক বাধা এলেও হতাশ হওয়ার কারণ নেই। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসতে পারে। পেশাগত দিক থেকেও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বৃষ
অর্থ সংক্রান্ত বিষয়ে ভুল পদক্ষেপ সমস্যার কারণ হতে পারে। বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। বিবাহ নিয়ে আলোচনা আটকে যেতে পারে। চাকরিক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ মিলতে পারে।
মিথুন
কর্মব্যস্ততার মাঝেও আজ কিছুটা স্বস্তির সময় পাবেন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। পরিবহণ বা ট্রাভেল সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, বিশেষ করে জল থেকে সংক্রমণের ভয় রয়েছে। দূরের যাত্রায় সতর্ক থাকা জরুরি।
কর্কট
বাণিজ্যিক কাজে বাইরে থেকে ভালো সুযোগ আসতে পারে। পরিবারের অভ্যন্তরীণ সমস্যায় অতিরিক্ত জড়িয়ে না পড়াই ভালো। অন্যের উপর নির্ভরশীলতা বাড়লে সম্মানের ক্ষতি হতে পারে। ত্বকের সমস্যায় ভুগতে পারেন। জমি বা বাড়ি সংক্রান্ত কাজ এগোতে পারে।
সিংহ
শরীরের কোনও সমস্যা অবহেলা করবেন না। আর্থিক ঝুঁকি বা ঋণ নেওয়া থেকে দূরে থাকুন। খরচের পরিমাণ বাড়তে পারে। পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দেবে। ঠান্ডাজনিত সমস্যায় অস্বস্তি বাড়তে পারে।
কন্যা
আজ দায়িত্ব পালনের জন্য বাড়তি খরচ হতে পারে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। পুরোনো অসুস্থতা থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। চিকিৎসার জন্য অর্থব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। চাকরিক্ষেত্রে স্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পরিচিত কারও সহায়তায় লাভবান হতে পারেন।
তুলা
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে। বন্ধুদের সাহায্যে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। শরীর নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য দিনটি শুভ। তবে রাগ নিয়ন্ত্রণে না রাখলে সম্মানহানি হতে পারে।
বৃশ্চিক
আজ দায়িত্ব ও কাজের চাপ আগের তুলনায় বেশি থাকবে। বহুদিনের কোনও পরিকল্পনা সফল হতে পারে। বিয়ের বিষয়ে সুখবর আসতে পারে। চাকরিক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগও রয়েছে।
ধনু
দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। গলা বা কণ্ঠসংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
মকর
স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকুন, ছোটখাটো আঘাতের সম্ভাবনা রয়েছে। আইনি বিষয় জটিল হতে পারে। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সুযোগ মিলবে। চিকিৎসা খাতে খরচ বাড়তে পারে। লোভনীয় প্রস্তাবে সহজে রাজি না হওয়াই ভালো।
কুম্ভ
নতুন বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনা শুরু করতে পারেন। স্বাস্থ্য খাতে বড় ব্যয়ের আশঙ্কা রয়েছে। বিবাহিত জীবনে জটিলতা দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মীন
নিজের দুর্বলতা বা ব্যক্তিগত তথ্য সবার সামনে প্রকাশ না করাই ভালো। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে পুরোনো বিবাদ মিটে যেতে পারে। ঋণ শোধে চাপ বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।





