রাজ্যের খবর
ভোটের মাঝেই ডিজিপির মেয়াদ বাড়াল কেন্দ্র, নির্দেশিকা জারি
সোমবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবর মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন বর্তমান ডিজি।
Truth of Bengal: ভোটপর্ব চলাকালীনই বড় প্রশাসনিক সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার অবসর নেওয়ার কথা ছিল আগামী ৩০ এপ্রিল। কিন্তু তার আগেই তাঁর মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।সোমবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবর মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন বর্তমান ডিজি। ফলে ভোটের বাকি পর্যায় এবং সম্ভাব্য ভোট-পরবর্তী পরিস্থিতিতেও তিনিই রাজ্য পুলিশের শীর্ষপদে থাকবেন।
ভোটের মাঝেই ডিজিপির মেয়াদ বাড়াল কেন্দ্র, নির্দেশিকা জারি pic.twitter.com/0DVZ9sO59J
— thetruthofbengal (@TruthofBengalX) April 27, 2026
প্রশাসনিক মহলের একাংশের মতে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিকতা রাখতেই এই সিদ্ধান্ত। ভোটের মাঝপথে পুলিশ প্রধান বদল হলে সমন্বয়ে সমস্যা তৈরি হতে পারত বলেই মনে করা হচ্ছে।






