রাজ্যের খবর

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার মহিলা পাচারকারী

উদ্ধার হওয়া ব্রাউন সুগারে আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা

Truth Of Bengal: ফের একবার সাফল্য পেল জলপাইগুড়ি পুলিশ ও জিআরপি। গোপন সূত্রের খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জিআরপি। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয় এক পাচারকারীকে।

পুলিশ সূত্রে খবর,  প্রথমে এক মহিলাকে আটক করে স্পেশাল অপারেশন গ্রুপ ও জিআরপি আধিকারিকরা। এবং ওই মহিলার ব্যাগে তল্লাশি চলাতেই চক্ষু চরক গাছ পুলিশ কর্মী ও জিএনপি’র আধিকারিকদের। ওই মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপরেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়।ধৃতের নাম তসলিমা খাতুন (২৮)। সে অসমের মরিগাঁও জেলার বাসিন্দা।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে ব্রাউন সুগার পাচারের ছক কষছে পাচারকারীরা। এরপরেই যৌথ অভিযান চালানো হয়। জিআরপি ও স্পেশাল অপারেশন গ্রুপ ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ট্রেনটিতে তল্লাশি চালানো হয়। এরপর এক মহিলার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। ওই মহিলার ব্যাগ থেকে ৪৮গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারে আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আরো জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত মহিলাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনা তদন্তে নেমেছে জিআরপি ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।

Related Articles