কলকাতা

বহুতলে বুথ তৈরির প্রস্তাব নিয়ে হতাশ নির্বাচন কমিশন, কিন্তু কেন?

নির্বাচন কমিশন সূত্রে খবর, গোটা রাজ্যে মাত্র ৬৯টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এসেছে, যেখানে সংশ্লিষ্ট বহুতলের বাসিন্দারাই ভোট দেবেন

Truth Of Bengal: বহুতল আবাসনে বুথ তৈরি করার জন্য সব রকম প্রচেষ্টা করেও ব্যর্থ নির্বাচন কমিশন। ‌
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বহুতলে ভোটকেন্দ্র তৈরির ক্ষেত্রে কলকাতা এখনও পিছিয়ে। জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো প্রস্তাব অনুযায়ী, কলকাতা দক্ষিণ থেকে মাত্র ২টি এবং কলকাতা উত্তর থেকে মাত্র ৪টি বহুতলে বুথ তৈরির সুপারিশ এসেছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, গোটা রাজ্যে মাত্র ৬৯টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এসেছে, যেখানে সংশ্লিষ্ট বহুতলের বাসিন্দারাই ভোট দেবেন। এক্ষেত্রে কমপক্ষে ৩০০ জন ভোটার রয়েছে,এমন বহুতলগুলিকেই বেছে নেওয়া হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো এই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মাধ্যমে দিল্লির নির্বাচন কমিশনে পাঠানো হবে।

জেলাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা থেকেই সর্বাধিক, মোট ২৫টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এসেছে। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে ২২টি বহুতলে ভোটকেন্দ্র হবে।

Related Articles