রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪০০ অ্যাপ্রেনটিস ট্রেনি পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
১০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.bank.in মারফত। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে।
Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দেশে মোট ৪০০ শূন্যপদ অ্যাপ্রেনটিস ট্রেনি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ৪০। ১০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.bank.in মারফত। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অসমে ১০, বিহারে ২৫, গোয়ায় ৫, গুজরাতে ৫০, ঝাড়খণ্ডে ৪৫, কর্নাটকে ২৫, কেরালা ৫, মধ্য প্রদেশে ৫৫, মহারাষ্ট্রে ৬০, নয়াদিল্লিতে ১০, ওড়িশায় ১৫, পঞ্জাবে ৫, রাজস্থানে ১০, তামিলনাড়ুতে ১০, ত্রিপুরায় ৫, উত্তর প্রদেশে ২০, উত্তরাখণ্ডে ৫ শূন্যপদ রয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে।
ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। অনলাইনে সাধারণ চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৪০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।






