১,০০০০০-র মাইলস্টোন ছুঁল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মুখ্যমন্ত্রীর প্রকল্পের সাফল্য
মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচিত এই প্রকল্পে অনুমোদিত শিক্ষাঋণের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
Truth Of Bengal: রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে মিলল উল্লেখযোগ্য সাফল্য। মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচিত এই প্রকল্পে অনুমোদিত শিক্ষাঋণের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। নিজের এক্স হ্যান্ডলে সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Happy to share that under our Student Credit Card Scheme, the number of sanctioned cases has crossed today the landmark figure of 1,00,000.
In this flagship scheme of our Government, the students are provided education loan up to Rs 10 lakh at a very nominal interest rate.…
— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2025
মুখ্যমন্ত্রী পোস্টে লিখেছেন, “খুশি হয়ে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আজ অনুমোদিত ঋণের সংখ্যা ১,০০,০০০-এর উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। আমাদের সরকারের এই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা খুবই স্বল্প সুদের হারে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পেতে পারে। সুদের ভর্তুকি বা অনুদানের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকারই। এই প্রকল্প ভবিষ্যতেও মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথে সহায়তা করে যাবে। আমাদের সকল ছাত্রছাত্রীর জন্য রইল উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের শুভেচ্ছা!”






