রাজ্যের খবর

Arsha Forest Department: অবৈধ দখলদারদের বিরুদ্ধে ‘অ্যাকশন’! বনভূমি বাঁচাতে কঠোর পদক্ষেপ নিলেন আড়ষা রেঞ্জের বনকর্মীরা

খবর পেতেই বনদফতরের আধিকারিকরা দ্রুত অভিযান চালিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেন এবং এলাকা দখলমুক্ত করেন।

নয়ন কুইরী: আড়ষায় অবৈধ দখলমুক্তি অভিযান চালিয়ে বনদফতরের জমি উদ্ধার করল বনদফতরকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে আড়ষা রেঞ্জের বনকর্মীরা অযোধ্যা পাহাড় রোডের এস-টার্নিং এলাকার কাছে পৌঁছন। অভিযোগ, সেখানে বনদফতরের জমির ওপর কিছু স্থানীয় ব্যক্তি অস্থায়ী দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছেন। খবর পেতেই বনদফতরের আধিকারিকরা দ্রুত অভিযান চালিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেন এবং এলাকা দখলমুক্ত করেন।

আড়ষা রেঞ্জার সাংবাদিকদের জানান, যদি এইভাবে বনদফতরের জমি দখল হতে থাকে, তবে ক্রমে বনাঞ্চল সংকুচিত হয়ে পড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে তার ফলে পরিবেশেরই ক্ষতি হবে। তাই বন রক্ষা করা ও সরকারি জমি সংরক্ষণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অবৈধ দখল বা নির্মাণ আবার হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles