কলকাতারাজ্যের খবর
Banglar Dairy Milk Price Hike: দুধের দাম বেড়েছে লিটার প্রতি চার টাকা
‘তৃপ্তি’-র দাম ৫২ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৪ টাকা, আর ‘ ডবল টোন’ দুধের দাম ৪৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা লিটার।
Truth of Bengal: নভেম্বরের গোড়ায় বাংলার ডেয়ারির দুধের দাম এক ধাক্কায় লিটারপ্রতি বেড়ে গেল ৪ টাকা । সরকারি সংস্থা বাংলার ডেয়ারির সবচেয়ে ভালো মানের দুধ ‘সুপ্রিম’-এর দাম অক্টোবরে ছিল লিটারপ্রতি ৫৬ টাকা। নভেম্বরের শুরুতেই তা বেড়ে হয়েছে ৬০ টাকা।
অন্য ব্র্যান্ডগুলির ক্ষেত্রেও একই ছবি। ‘তৃপ্তি’-র দাম ৫২ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৪ টাকা, আর ‘ ডবল টোন’ দুধের দাম ৪৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা লিটার। বছর দেড়েক আগেই বাজারে আসে ‘সুপ্রিম’, তখন তার দাম ছিল ৫০ টাকা। অর্থাৎ, দেড় বছরের মধ্যে দাম বেড়েছে লিটারপ্রতি ১০ টাকা। কাঁচামালের দাম বেড়ে চাওয়াতে দুধের দাম বাড়াতে হয়েছে বলেই সূত্রের খবর।






