Truth Of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার জন্য শনিবার খাগারিয়ায় তেজস্বী যাদবকে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি। শাহের সভাস্থল জওহরলাল নেহেরু মেমোরিয়াল ক্রিকেট গ্রাউন্ডের কাছে সংসারপুর গ্রাউন্ডে তাঁর সভা হওয়ার কথা ছিল। তাই নিরাপত্তা নিয়ে সমস্যার কারণ দেখিয়ে বাতিল করা হয় অনুমতি। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন লালুপুত্র।
আরও পড়ুন: একই স্টুডিওতে মুখোমুখি হওয়ার কথা কুনাল-মিঠুনের, চিন্তায় দুই ছবির দল
তেজস্বী যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘একনায়ক’এর তকমা দেন। এই ব্যাপারে লালুপুত্র বলেন, ” ভারতীয় জনতা পার্টি আমাদের নির্বাচনী সভা দেখে ভয় পাচ্ছে।” এরপরই তিনি দাবি করেন যে জনগণ আর গেরুয়া শিবিরের চাপ মেনে নেবে না। তিনি বলেন, “এবার জনগণ মাথা নোয়াবে না তাদের চাপ এবং কৌশলের সামনে।” প্রসঙ্গত, এদিন তেজস্বী যাদবের তিনটি বিধানসভা কেন্দ্রে জনসভা করার কথা ছিল – পার্বত্তা, আলুলি এবং খাগারিয়ায়। তবে শাহের সভার জন্য বাতিল করা হয় তাঁর খাগারিয়ায় সভার অনুমতি।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, এবারের বিহারের বিধানসভা নির্বাচন হবে মোট দুই দফায়। ভোট হবে নভেম্বরের ৬ এবং ১১ তারিখে। ১৪ তারিখে হবে ভোটগণনা। তার আগেই একাধিক ইস্যুতে সরগরম নীতিশ গড়ের রাজনীতি। যদিও মতপার্থক্য চলছে দুই শিবিরের – এনডিএ ও ইন্ডিয়া – মধ্যেই। তবে গতবার যা ফল হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এবারের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বেশ স্পষ্ট। অনেকে আবার এটাও দাবি করছেন যে এবার হয়তো দৌড় শেষ হতে পারে নীতিশ কুমার ও তাঁর দলের। এবার দেখার যে শেষ পর্যন্ত কে বাজিমাত করে। কাদেরকে ক্ষমতায় আনেন বিহারবাসী, সেদিকেই এখন গোটা দেশের নজর।






