ভাইফোঁটার রাতে শব্দবাজি ফাটানোয় প্রতিবাদ, আক্রান্ত দম্পতি?
মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও খবর
Truth Of Bengal: ভাইফোঁটার রাতে ঘটলো ভয়ংকর ঘটনা। আক্রান্ত হল এক দম্পতি। ঘটনাটি কী? ঘটনাটিস্থল গড়িয়া (Garia Assault)। দম্পতির তরফ থেকে বাজি ফাটানোর প্রতিবাদ করা হয় এবং সেই কারণে তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। এখানেই শেষ নয়, রাতভর দম্পতিকে ঘরে আটকে রেখে বাইরে স্থানীয়রা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন বলে অভিযোগ। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নেতাজি নগর থানা এলাকায়। স্থানীয় এক ক্লাবের কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। বাড়ির নিচে দাঁড়িয়েছিলেন দম্পতি। তাঁদের অভিযোগ, সেখান থেকে টানা শব্দবাজি ফাটানো হচ্ছিল এবং একটি এসে পড়ে তাঁদের পায়ের সামনে। সেটার প্রতিবাদ করাতেই সেই শোভাযাত্রায় থাকা কয়েকজন যুবক তাঁদের মারধর করেন। এমনকি মহিলার মুখ পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়। (Garia Assault)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
দম্পতির আরও অভিযোগ, পুলিশের অভিযোগ জানানোর আগে স্থানীয় সরকারি হাসপাতালে গেলে, সেখানেও তাঁদের দেওয়া হয় হুমকি এবং তাঁদের ফ্ল্যাটে উঠে পর্যন্ত হেনস্থা করা হয়েছে। যদিও সেই দম্পতির বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য। তাঁদের অভিযোগ, সেই দম্পতি কয়েকজনকে মারধর করেছিলেন বাজি ফাটানোর জন্য। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে ফ্ল্যাটের বারান্দা থেকে ভিড়ের দিকে বাজি ছোড়ার পর্যন্ত অভিযোগ তোলা হয়েছে। (Garia Assault)
জানা গিয়েছে, সেই দম্পতিকে রাতভর আটকে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা এবং বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন। শুক্রবার সকালে পুলিশ এসে তাঁদের নিয়ে গেছে বের করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সেই এলাকা ও তার আশেপাশের চত্বরে। (Garia Assault)






