রাজ্যের খবর

তারাপীঠে জাগ্রত শ্যামা, সারারাত খোলা থাকবে মন্দির

Truth Of Bengal: সোমবার কালীপুজো। তারার অঙ্গে শ্যামার আরাধনা। সেই পুজো দেখতে পুনার্থীদের ভিড় জমেছে তারাপীঠে। এদিন দুপুর ২ টো ৩০ মিনিটে শুরু হয় অমাবস্যা তিথি। আজ ভোর চারটের সময় মা তারার শিলা মূর্তিকে মহাস্নান করানো হয়েছে। তারপর মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গলআরতি করা হয়েছে। তারপরেই ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ সল্টলেকে গুলি করে হত্যার চেষ্টা তৃণমূল নেতাকে, অল্পের জন্য পেলেন রক্ষা

এদিন ভোর থেকেই মা তারাকে শ্যামা রূপে পুজো করা হচ্ছে। তারাপীঠে মা তারা সব দেবীর উর্ধ্বে। তাই সেখানে কোনও দেবী মূর্তি পুজোর চল নেই। সেই কারণেই মা তারা অঙ্গে শ্যামা পুজো করা হচ্ছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দুপুরে আয়োজন করা হয় বিশেষ পদের। ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা ও তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস, পাঁচ রকম মিষ্টি ও কারন বারি দিয়ে মা তারাকে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয়েছে। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে সন্ধ্যায় বিশেষ সন্ধ্যা আরতি করা হবে। তারপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে। রাত্রি ১০ টা নাগাদ মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেশে সাজানো হবে। তারপর শুরু হবে নিশিপুজো এবং বিশেষ আরতি। আজ সারারাত মন্দিরের গর্ভ গৃহের দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

Related Articles