দেশ

Delhi Pollution: উদ্বেগজনক দিল্লি-এনসিআর-এর বাতাস! দীপাবলির আগেই ‘খুব খারাপ’ স্তরে দূষণ

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের  তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় দিল্লির বায়ু মান সূচক দাঁড়ায় ২৫৪, যা স্পষ্টভাবে ‘খারাপ’ শ্রেণিতে পড়ে।

Truth of Bengal: দীপাবলির আগে দূষণের কবলে দিল্লি-এনসিআর। বাতাসের মান উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। দিল্লি-এনসিআর-এর গড় বায়ু মানের সূচক ২৫৪ রেকর্ড হয়েছে। বিশেষ করে আনন্দ বিহারে বায়ু মানের সূচক ছিল ৩৯০, উজিরপুরে ৩৫১ এবং জাহাঙ্গিরপুরীতে ৩৪২, যা ‘খারাপ’ মান বিভাগের অধীনে পড়ে।  টানা চতুর্থ দিন রাজধানীর বাতাস রয়েছে খারাপ  বিভাগে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের  তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় দিল্লির বায়ু মান সূচক দাঁড়ায় ২৫৪, যা স্পষ্টভাবে ‘খারাপ’ শ্রেণিতে পড়ে। দিল্লির পাশাপাশি এনসিআর অঞ্চলের অন্যান্য শহরগুলির অবস্থাও উদ্বেগজনক। গাজিয়াবাদে দূষণের মাত্রা সবচেয়ে বেশি—সেখানে বায়ু মানের সূচক  রেকর্ড হয়েছে ৩০৬, যা ‘খুবই খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে এবং শুক্রবার দেশের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে ছিল গাজিয়াবাদ। নয়ডা (২৭৮) ও গুরগাঁও (২৬৬)-এর বায়ুগুণমানও ‘খারাপ’ পর্যায়ে রয়েছে (Delhi Pollution)।

আরও পড়ুনঃ নিজেদের দেশে ফিরে যেতে হবে, সংঘাতের আবহাওয়ায় চাঞ্চল্যকর বার্তা আসিফের

একিউআই-এর মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০  ‘ভাল’, ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০  ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০  ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০  ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ ‘ভয়ানক’, ৪৫০-এর উপরে  ‘অতি ভয়ানক’। মঙ্গলবার দিল্লির গড় একিউআই রেকর্ড হয়েছে ২১১, যা ‘খারাপ’ শ্রেণিতে পড়ে। দিল্লির ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৫টি-তে বায়ুগুণমান ছিল খুব খারাপ  স্তরে।  আনন্দ বিহারে দূষণের মাত্রা ৩৮৪, ওয়াজিরপুরে ৩৫৯, জাহাঙ্গিরপুরী ৩০৭, সিরি ফোর্ট ৩০৩। তথ্য থেকে আরও জানা যাচ্ছে, ১৪ অক্টোবর থেকে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে দৃশ্যমানতা কমেছে। কুয়াশার চাদরে ঢেকেছে রাস্তা। স্বাভাবিক ভাবেই এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন দূষণের এই ছবি দেখে (Delhi Pollution)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দৃশ্যপটে দেখা গিয়েছে, আকাশজুড়ে ধোঁয়াশা ও দৃশ্যমানতার ঘাটতি। জওহরলাল নেহরু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা ছিল ২৫২, অক্ষরধামে ২৩০, আর ইন্ডিয়া গেটের আশেপাশে সূচক ‘খারাপ’ বিভাগেই রয়ে গিয়েছে। ধুলো ও ধোঁয়া নিয়ন্ত্রণে শহরের প্রধান রাস্তাগুলিতে ওয়াটার স্প্রিঙ্কলার ট্রাক মোতায়েন করেছে প্রশাসন।অন্যদিকে, গুরগাঁও-এর বাতাসও উৎসবের মরসুমে ক্রমে বিষাক্ত হয়ে উঠছে। গত এক সপ্তাহে দুষণের মাত্রা ১০১ থেকে বেড়ে ২৬০-এ পৌঁছেছে। সকাল ও সন্ধ্যাবেলায় রাস্তায় ঘন ধোঁয়ার চাদর স্পষ্টভাবে দেখা যাচ্ছে।শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানী ও পার্শ্ববর্তী শহরগুলির বায়ুগুণমান দ্রুত অবনতি ঘটছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীপাবলির পর বাজির ধোঁয়া যুক্ত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে (Delhi Pollution)।

Related Articles