বিনোদন

Deepika Padukone: ৫০ কোটি টাকা হাতছাড়া? তাতে কী!’ আট ঘণ্টার ডিমান্ডে অনড় দীপিকা

দীর্ঘদিন ধরেই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে প্রেম ও বিয়ে থেকে শুরু করে মেয়ে দুয়াকে আড়ালে রাখার মতো ব্যক্তিগত বিষয়কে তিনি বরাবরই গোপনীয়তা দিয়েছেন।

Truth of Bengal: অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-এর সাম্প্রতিক কিছু দাবিতে বলিউড পাড়ায় চলছে তুমুল গুঞ্জন। বিশেষ করে শুটিংয়ে আট ঘণ্টার শিফটের দাবি তুলে তিনি বেশ কিছু প্রযোজক-পরিচালকের বিরাগভাজন হয়েছেন। এমনকি, তাঁর হাত ফসকে গিয়েছে কয়েকটি বিগ বাজেট ছবিও। তবে দীপিকা নিজের অবস্থানে অনড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিতর্ক এবং তাঁকে ঘিরে হওয়া কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন (Deepika Padukone)।

দীর্ঘদিন ধরেই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে প্রেম ও বিয়ে থেকে শুরু করে মেয়ে দুয়াকে আড়ালে রাখার মতো ব্যক্তিগত বিষয়কে তিনি বরাবরই গোপনীয়তা দিয়েছেন। তবে রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর অবসাদ নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেছিলেন। এখন তাঁর কাছে স্বামী ও সংসারই প্রথম অগ্রাধিকার, এবং সেই কারণেই তিনি কাজের ক্ষেত্রে আপস করতেও রাজি— তাঁর আট ঘণ্টার কাজের দাবি সেই মানসিকতারই প্রতিফলন (Deepika Padukone)।

তাঁকে ঘিরে হওয়া কটাক্ষ এবং সমালোচনার বিষয়ে বলতে গিয়ে দীপিকা কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন:“আমি সবসময়ই বিবাদ, তর্ক, বিতর্ক পছন্দ করি। কেননা, আমি জানি সমাজের বিপরীতে যখন আমি কথা বলব, তখনই সমাজ থেকে প্রতিরোধ আসবে। সত্যটা যখন প্রকাশ্যে আনব, তখন সবাই তাঁকে ধামাচাপা দিতে চাইবে। আর সঙ্গে আসবে নানা কটাক্ষ, অত্যাচার, নির্যাতন। তবুও আমি এসবকে পাত্তা দিই না। সত্যিকে সামনে আনার জন্য শত নির্যাতন সহ্য করতে রাজি আছি। কেননা আমি জানি, আমার অবস্থান একেবারেই সঠিক জায়গায়। সঠিক বলেই সবাই আমাকে চুপ করাতে চাইছে (Deepika Padukone)।”

Related Articles