জোট বাঁধল ইসলামিক স্টেট ও লস্কর-ই-তইবা! বড় পরিকল্পনা আইএসআইয়ের
নতুন করে সন্ত্রাসের নেটওয়ার্ক পর্যন্ত তৈরি করতে চাইছে তারা
Truth Of Bengal: ‘অপারেশন সিদুর’এ রীতিমতো তছনছ হয়ে গিয়েছিল পাকিস্তান ও তাদের সন্ত্রাসবাদীরা। এই পরিস্থিতিতে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া এবং নতুন করে আঁতুড়ঘর সাজানো শুরু করেছে শত্রুদেশের গুপ্তচর সংস্থা আইএসআই (TerrorAlliance)। এবার তাদের তৎপরতায় পাকিস্তানে জোট বেঁধেছে ইসলামিক স্টেট খোরাসন প্রদেশ ও লস্কর-ই-তইবা। গোয়েন্দা রিপোর্ট মারফত জানা যায়, তাদের প্রধান লক্ষ্য আফগানিস্তান ও বালোচিস্তানে অস্থিরতা তৈরি করা। শুধু তাই নয়, নতুন করে সন্ত্রাসের নেটওয়ার্ক পর্যন্ত তৈরি করতে চাইছে তারা।
আরও পড়ুনঃ Abhishek Sharma: টেস্ট খেলতে গেলে কি করতে হবে, লারার কাছে জানতে চাইলেন অভিষেক
রিপোর্টে বলা হয়েছে, এই দুই জঙ্গিগোষ্ঠী এক হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। তাদের আলাদা লক্ষ্যে ব্যবহার করবে আইএসআই। তাদের ব্যবহার করা হবে বালোচ ও টিটিপির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে। এখানেই শেষ নয়, আরও জানা যায়, যে উপত্যকায় নতুন করে তারা সন্ত্রাস ছড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি ছবিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে আইএসকেপির কমান্ডার মির শফিক মেঙ্গাল পিস্তল উপহার দিচ্ছেন লস্কর কমান্ডার রানা মহম্মদ আশফাককে। (TerrorAlliance)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
রিপোর্ট মারফত এটাও জানা যায়, যে মির জঙ্গিদের নিরাপদ আশ্রয় ও ট্রেনিংয়ের দায়িত্বে রয়েছেন মাস্তুং এবং খুজদার এলাকার। অন্যদিকে রানার দায়িত্ব সংগঠন বাড়ানো এবং অন্যান্য নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করে তাদের একজোট করা। তবে বালোচিস্তান আপাতত প্রধান লক্ষ্য হলেও ‘অপারেশন সিঁদুর’ এর বদলা নিতেও প্রস্তুতি শুরু করেছে কাশ্মীরে। (TerrorAlliance)






