রাজ্যের খবর

বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুঃসময়ে পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ-দেব

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’।

Truth Of Bengal: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এখনো পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছেন এই বিপর্যয়ে। দার্জিলিং, কালিম্পং সহ বিস্তীর্ণ এলাকায় এখনো স্পষ্ট তাণ্ডবের চিহ্ন। তবে সোমবার থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে এখনো বহু মানুষ আটকে রয়েছেন তাই উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। আর উত্তরবঙ্গের এই দুঃসময়ে এগিয়ে এলেন টলিউড তারকারা। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’। সেই সঙ্গে লেখা, “আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছা়ড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।”

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

প্রসেনজিৎ লেখেন, “এই লড়াইয়ের দিনে আমরা উত্তরবঙ্গেই আমাদের মন পড়ে আছে। আমার ভৌগোলিক ভাবে অনেক দূরে থাকতে পারি, কিন্তু মনের দিক থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।” সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেবও। মঙ্গলবার দেব নিজেও তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করছে দেবের সহযোগী দল।

দেব লেখেন, “উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তাঁরা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।” সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গের ত্রাণের জন্য ২০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। এই ত্রাণের অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সবমিলিয়ে উত্তরবঙ্গ দ্রুত আবারও ছন্দে ফিরুক সেই কামনাই করছেন সকলে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Related Articles