ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে বিজেপি সমর্থকদের হামলা! দেখুন ভিডিয়ো
ঘটনায় দলীয় কর্মীরা আতঙ্কিত হলেও, রাজ্য নেতৃত্ব একে গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেছে।
Truth Of Bengal: ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে বিজেপি সমর্থকদের হামলা! এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনায় দলীয় কর্মীরা আতঙ্কিত হলেও, রাজ্য নেতৃত্ব একে গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেছে।
তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা কার্যালয়ে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হামলা pic.twitter.com/2wRezGtBtO
— TOB DIGITAL (@DigitalTob) October 7, 2025
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে বিষয়টি জানায়। তারা লিখেছে, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা কার্যালয়ে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের নৃশংস হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়- এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ক্ষমতাসীনরা যখন তাদের বিরোধীদের স্তব্ধ করতে হিংসাকে হাতিয়ার করছে, তখন তারা শক্তি নয়, নিজেদের ভয় ও নৈতিক দেউলিয়াকেই প্রকাশ করছে।”

সেই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে লিখেছে, “বিজেপি মুখে বলে ‘গণতন্ত্র বাঁচাও’, অথচ একের পর এক রাজ্যে তার ভিত্তিটাকেই জ্বালিয়ে দিচ্ছে। তারা অফিস ভাঙতে পারে, পোস্টার ছিঁড়ে ফেলতে পারে, কর্মীদের ভয় দেখাতে পারে — কিন্তু তারা কখনও মুছে দিতে পারবে না সেই প্রতিরোধের চেতনা, যা প্রতিটি তৃণমূল কর্মীর রন্ধ্রে রন্ধ্রে বইছে।”
সব শেষে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, “আমরা চুপ থাকব না। আমরা পিছিয়ে যাব না। ত্রিপুরা ও ভারতের বাসিন্দারা সবকিছু দেখছে।”






